Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আগরতলায় আমরা বাঙালীর বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা
Sat, 14-09-2019

৭ই আগষ্ট এন আর সি-র নামে বাঙালীদের রাষ্ট্রহীন করার প্রতিবাদে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি আগরতলা শহরে মিছিল ও জনসভা করে৷ বৈকাল তিন ঘটিকায় শিবনগরে অবস্থিত আমরা বাঙালীর রাজ্য সদর দপ্তর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা রোডে জমায়েত হয়৷ সেখানে সভায় বক্তব্য রাখেন রাজ্যসচিব হরিগোপাল দেবনাথ, গৌতম ঘোষ, কেশব মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ৷

রাজ্য সচিব হরিগোপাল দেবনাথ এক প্রশ্ণের উত্তরে সাংবাদিকদের বলেন জাতীয় নাগরিকপঞ্জীর নামে বাঙালীকে রাষ্ট্রহীন করার চক্রান্ত চলছে৷ আমরা বাঙালী এর তীব্র প্রতিবাদ করে রাজ্যে রাজ্যে বিক্ষোভ সমাবেশ করছে৷ তিনি বলেন দুঃখের বিষয় আজ বাঙলা ও বাঙালীকে নিয়ে সব দলই রাজনীতি করলেও আজ বাঙালীর দুঃসময়ে তার পাশে কোনও রাজনৈতিক দলই নেই৷ একমাত্র ‘আমরা বাঙালী’ দলই এর বিরুদ্ধে তীব্র আন্দোলনের পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে৷ আমরা বাঙালীর অঙ্গীকার যে কোনও মূল্যে বাঙালীকে রাষ্ট্রহীন করার এই ঘৃণ্য চক্রান্ত রুখবেই৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved