নিজস্ব সংবাদদাতা
চুঁচুঁড়া ঃ গত ১৬ই নভেম্বর চুঁচুড়া স্টেশন থেকে স্বল্প দূরত্বে মহেশপুর গ্রামে অনুষ্ঠিত হল আনন্দমার্গ হুগলী শাখার উদ্যোগে বিনা ব্যয়ে চিকিৎসা শিবির৷ সারাদিন ব্যাপী এই চিকিৎসা শিবিরে মহেশপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে শিবিরে আসেন বহু মানুষ চিকিৎসার জন্যে৷ তাঁদের যথাযথ পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়৷ চিকিৎসক রূপে ছিলেন হুগলী ভুক্তিপ্রধান ডাঃ মৃনালকান্তি রায় ও ডাঃ জয় পোদ্দার৷ এই চিকিৎসা শিবিরের উদ্যোক্তা ও ব্যবস্থাপনায় ছিলেন আনন্দমার্গের মহিলা শাখার মিনি দাস৷