রক্ত আমাদের শরীরের এক অপরিহার্য উপাদান৷ এর মাধ্যমেই শরীরের প্রতিটি অঙ্গ সজীব থাকে ও আমরা জীবনের স্পন্দন অনুভব করি৷ কিন্তু অনেক ক্ষেত্রেই রক্তের অভাবে মানুষের জীবন সংকটে পড়ে৷ সময়মতো রক্ত সরবরাহ না হলে অনেক জীবন অকালেই নিভে যায়৷ মনে রাখতে হবে, রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না৷ শুধুমাত্র এক মানুষের রক্তই আরেক মানুষের জীবন রক্ষার সোপান হতে পারে৷ রক্তদান এক মহৎ কর্ম, যা শুধু জীবন দানই নয়, এটি মানবতার প্রতি আমাদের কর্তব্য৷
বিগত বছরের মতই, এবারও আমরা ২৩শে নভেম্বর, ২০২৫ (রবিবার) আনন্দনগর আনন্দমার্গ আভা সেবা সদন কম্পোজিট চ্যারিটেব্ল হসপিটালে, বেলা ১১টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করেছি৷ যাঁদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে ও ওজন ন্যূনতম ৪৫ কেজি, তাঁরা এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারেন৷ উল্লেখযোগ্য যে, মহিলারা প্রতি চার মাস অন্তর আর পুরুষেরা প্রতি তিন মাস অন্তর রক্তদান করতে পারেন, যা শরীরের পক্ষে সম্পূর্ণ নিরাপদ৷
সমস্ত সহৃদয়, বিবেকবান ও মানবপ্রেমী মানুষের প্রতি আমাদের বিনীত আহ্বান আপনারা সক্রিয়ভাবে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে এই মহৎ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুন ও মানবতার সেবায় নিজেকে নিবেদন করুন৷