Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • ভাষা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

শোষণ ও অসংস্কৃতির বিরুদ্ধে সচেতন করতে চাকুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রাউট প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদদাতা
Fri, 20-02-2026

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল আগামী ১৭থেকে ২১শে ডিসেম্বর ঝাড়খণ্ডের চাকুলিয়া আনন্দমার্গ স্কুলে এক প্রাউট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে৷ এই শিবিরে সামাজিক অর্থনৈতিক শোষণ ও অসংস্কৃতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার প্রশিক্ষণ দেওয়া হবে৷ এছাড়া বর্তমান অস্থির সামাজিক পরিস্থিতির ওপর আলোচনা হবে৷

প্রশিক্ষণ শিবিরের আহ্বায়ক ও প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের দিল্লি সেক্টরের চীফ সেক্রেটারী আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত জানান ৫ দিনের এই শিবিরে প্রাউট দর্শনের সামাজিক অর্থনৈতিক বিষয় ও বর্তমান আর্থিক বৈষম্য সামাজিক ভেদ-বিভেদে অস্থির সমাজে প্রাউটিষ্টদের কর্তব্য ও করণীয় বিষয়ে আলোচনা করবেন আচার্য সতীর্থানন্দ অবধূত, আচার্য পূর্ণদেবানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত, অবধূতিকা আনন্দদ্যুতিময়া আচার্যা শুভেন্দু ঘোষ প্রমুখ৷ তাত্ত্বিক আলোচনা ছাড়াও প্রকাশ্য সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে৷ তাছাড়া প্রাউটিষ্ট কর্মীদের সাংস্কৃতিক শোষন ও অসংস্কৃতি বিষয়ে সচেতন করতে আলোচনার বিষয় থাকবে৷ শিবির পরিচালনার মুখ্য দায়ীত্বে থাকা প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত বলেন---প্রাউটের দৃষ্টিতে সাংস্কৃতিক মেরুদণ্ড ভেঙে দিলে যুব সমাজ পঙ্গু হয়ে পড়ে৷ তাদের শোষণের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা থাকে না৷ শোষক শ্রেণী এই বিষয়টা ভালোই বোঝেন৷ তাই তারা চলচ্চিত্র সঙ্গীত প্রভৃতির মাধ্যমে অসংস্কৃতির স্রোত বইয়ে দিচ্ছে৷ নিরীহ মানুষকে এই অসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে প্রাউটিষ্টদের দায়ীত্ব নিতে হবে৷

প্রশিক্ষণ শিবিরকে সার্থক করতে আচার্য সুপ্রভানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত, আচার্য অমৃতবোধানন্দ অবধূত, আচার্য জপকৃষ্ণানন্দ অবধূত প্রমুখ সর্বতোভাবে প্রয়াস করে যাচ্ছেন৷

Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved