খেলার খবর

শচীনের সঙ্গে বিরাটের কোন তুলনা চান না সৌরভ

সারা পৃথিবীতে যখন শচীন ও বিরাটকে তুলনা করা হচ্ছে৷ ঠিক সেই মূহুর্তে  এই ব্যাপারটাতে সায় দিলেন না দাদা অর্থাৎ প্রাক্তন  ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷   তিনি বিরাট ও শচীনের তুলনা করার বিষয়টিকে সেইরকম গুরুত্ব দিতে চাননি৷ কারণ তিনি মনে করেন এখনই শচীন ও বিরাটের সঙ্গে তুলনা করার সময় আসেনি ৷ কারণ বিরাটকে আরো ৫০টি সেঞ্চুরি করতে হবে তবেই সে এই তুলনায় আসতে  পারবে৷ কিন্তু বর্তমানে বিরাট যেভাবে খেলার প্রদর্শন করছে যদি এমনভাবেই করতে পারে তাহলে কোহলি খুব তাড়াতাড়িই শচীনের জায়গায় পৌঁছতে পারবে৷ তিনি আশা করেন৷

ন্যাশনাল সুইমিং প্রতিযোগিতায় দুই জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের স্কুল পড়ুয়ারা

‘স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া’-র আয়োজনে আগামী  ২৫ থেকে ২৮শে নভেম্বর দিল্লির তালকোটরা  স্টেডিয়ামে জাতীয় প্রতিযোগিতা  আয়োজিত হবে৷ এই প্রতিযোগিতাতে  দুই জেলা পূর্ব ও পশ্চিমমেদিনীপুরে স্কুল পড়ুয়ারা অংশগ্রহন করার সুযোগ পেয়েছে৷ পূর্ব মেদিনীপুর থেকে  সুইমিংয়ে  ৩ জন  ও পশ্চিম মেদিনীপুর থেকে ২ জন যোগ দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে৷

ধারাভাষ্যকার রূপে আশীষ নেহরা

ভারতের প্রখ্যাত ক্রিকেট তারকা পেস বোলার আশীষ নেহরা দেশের হয়ে আর ক্রিকেট মাঠে খেলতে নামবেন না৷ তবে ক্রিকেট মাঠে তাঁকে অন্য রূপে দেখা যাবে৷ চলতি ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে আশীষ ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন৷ তাঁর পাশে থাকবেন তাঁরই সতীর্থ বীরেন্দ্র সেহবাগ৷ জানা গেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে তিনটি টেস্ট হবে তার সবকটিতেই নেহরা ধারাভাষ্যকার হিসেবে খেলার বিশ্লেষণ করবেন৷ জাহির খানের সমসাময়িক এই পেসার জানিয়েছেন নতুন  ভূমিকায় ক্রিকেটকে উপভোগ করার ইচ্ছা ছিল আগেই থেকেই৷ সেটা বাস্তবায়িত হচ্ছে জেনে নেহেরা খুব খুশী৷

কোন রান না দিয়ে ১০ উইকেট!

অবিশ্বাস্য, অভাবনীয়! জয়পুরে একটি টি-২০ ম্যাচে আকাশ চৌধুরী নামে এক পনেরো বছরের ক্রিকেটার বিপক্ষের ১০ উইকেট তো নিয়েছেনই, তার সঙ্গে তিনি একটিও রান করতে দেননি বিপক্ষের ব্যাটস্ম্যানদের৷ ক্রিকেটে এই রকম বিরল ঘটনা সম্ভবতঃ এই প্রথম৷ সাবাশ আকাশ৷

 

আগামী বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে নেই ইতালি

৬০ বছরে এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ইতালি৷ চারবার বিশ্বকাপ জয়ী ইতালিকে ছিটকে দিয়ে মূলপর্বে খেলার যোগ্যতা ছিনিয়ে নিল সুইডেন৷ ইতালি দলের কোচ গিয়ান পিয়েরো ভেঞ্চুরা এই ব্যর্থতার ভার নিজের কাঁধে নিয়েছেন৷ তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন৷ উল্লেখ্য ১৯৫৮ সালে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতামান পার হতে পারেনি ইতালি৷

খেলোর ধকল থেকে বিশ্রাম চান বিরাট

এই মুহূর্ত্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ফিট ক্রিকেটার বলে যাঁকে বলা হবে সেই বিরাট কোহলি এখন ক্রিকেট থেকে একটু বিশ্রাম চাইছেন৷ এ বছর তিনি সাতটি টেস্ট ম্যাচ, ২৬টি একদিনের আন্তর্জাতিক, ১০টি টি-টোয়েণ্টি ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷ এছাড়া আই পি এল-এ ১০টি ম্যাচও তিনি খেলেছেন৷ স্বভাবতঃই খেলার ধকল থেকে খানিকটা মুক্ত হতে তিনি বিশ্রামের কথা চিন্তা করেছেন৷ ভারত অধিনায়কের কথায় মাঠে দীর্ঘক্ষণ ব্যাটিং করে আবার ফিল্ডিং করা, কিংবা দীর্ঘক্ষণ ফিল্ডিং করার পর আবার ব্যাট হাতে বড় ইনিংস খেলা ক্রিকেটের অঙ্গ৷ সেটা তো ফাঁকি দিলে চলবে না৷ কিন্তু শরীর নামক যন্ত্রটির বিশ্রাম প্রয়োজন৷ সেই কারণে কিছুটা সময় বিশ্র

অসীমানন্দ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা

গত ১২ নভেম্বর আচার্য্য অসীমানন্দ স্মৃতি ফুটবল প্রতিযোগিতা (এক দিবসীয়) আনন্দনগর এস.এস.এ.সি এর পরিচালনায় নিজস্ব ফুটবল মাঠে অনুষ্ঠিত হল৷ এই খেলায় ১ম স্থান  অধিকার করে ফুটবল দল৷ দ্বিতীয় স্থান অধিকার করল  আনন্দনগর এস.এস.এ.সি দল৷  খেলাটি খুবই  আকষণীয় হয়েছিল৷ এই খেলায় তরুণ ফুটবলারদের  উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের সাধারণ সম্পাদক আচার্য্য বীতমোহানন্দ অবধূত, আচার্য নারায়ণানন্দ অবধূত ও অন্যান্য সন্ন্যাসীবৃন্দ উপস্থিত৷ কয়েক হাজার দর্শক এই খেলাটি উপভোগ করেন৷

 

টি-২০ সিরিজ ভারতের পকেটে

চলতি টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৬ রানে নিউজিল্যাণ্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত৷ শেষ ম্যাচটি ২০ ওভারের হ’ল না৷ বৃষ্টির জন্য ৮ ওভারের ম্যাচ হয়৷ ভারত ৮ ওভারে ৬৭/৫ রান করে৷ জবাবে কিউইরা ৮ ওভারে ৬১/৬-এ থমকে যায়৷ বিরাট বাহিনীর এই সিরিজে ভুবনেশ্বর, বুমরাহ, চাওলা, কুলদীপরা খুব বুদ্ধিদীপ্ত আর সাহসী বল করেছে৷ ভারতের ফিল্ডিংও ছিল অসাধারণ৷ মঙ্গলবার শেষ ম্যাচে বুমরাহের বলে রোহিতের ক্যাচ ছিল অসাধারণ৷ শিকার ছিল দুর্ধর্ষ ফর্মে থাকা মুনরো৷

অ্যাসেজের আগে মিচেল স্টার্কের সাবধানি বার্তা ইংল্যাণ্ডকে

সামনেই অ্যাসেজ সিরিজ৷ ক্রিকেট প্রেমিকদের একরকম ধারণা ছিল যে এই অ্যাসেজে ইংল্যাণ্ড বেশ কিছুটা অষ্ট্রেলিয়দের থেকে এগিয়ে৷ কিন্তু সেই ধারণাকে জলে ফেলে দিতেই যেন জ্বলে উঠলেন মিচেল স্টার্ক৷ চলতি ঘরোয়া শেফিল্ড শিল্ডে একটি ম্যাচের দুই ইনিংসেই হ্যাটট্রিক করলেন মিচেল৷ একশ’ বছরেরও পুরোনো রেকর্ড ভেঙ্গে ফেললেন অজি তারকা বার্তা দিলেন ইংল্যাণ্ডকে যে অষ্ট্রেলিয়দের হেয় করলে তাদের ভুল হবে৷ আসন্ন সিরিজ ইংল্যাণ্ডের কাছে খুব সহজ হবে না৷ দারুন প্রতিদ্বন্দ্বিতা হবে অষ্ট্রেলিয়া ও ইংল্যাণ্ডের মধ্যে৷

 

মেরি কম আবার সেরা

পাঁচটি সোনা ও একটি রুপো জিতে এখন ছয়-ছয়টি পদকের অধিকারী মহিলা বক্সার মেরি কম৷  গত মঙ্গলবার জাপানের সুবাসা কোমুরাকে হারিয়ে ফাইনালে পৌঁছে চমক দিয়েছিলেন ভারতের সোনার মেয়ে৷ আর বুধবার দক্ষিণ কোরিয়ার কিম হ্যাং মি-কে লড়াই করতেই দেননি মেরি কম৷ ৫-০ ব্যবধানে ফাইনাল রাউণ্ডের ফলই বলে দিচ্ছে মেরি কেমন আক্রমণাত্মক ছিলেন৷ বক্সিংয়ের নিয়ম অনুযায়ী যে তিনটি রাউণ্ড হয়---বাউটের সবকটিতেই তিনি রাজত্ব করে চ্যাম্পিয়ন হলেন৷ মেরি কমের এটি পঞ্চম স্বর্ণ পদক জয়৷