আগামী লোকসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দেশীয় পুঁজিবাদ বনাম বিদেশী পুঁজিবাদ
গান্ধি-নেহেরুর কংগ্রেস ছিল মিশ্র অর্থনীতির৷ পুঁজিবাদ, সাম্যবাদ ও আধ্যাত্মিকতার মিশেল৷ সে ধারা ইন্দিরা গান্ধি পর্যন্ত বজায় ছিল৷ রাজিব গান্ধির সময় থেকে সেই ধারা বদলাতে শুরু৷ সাম্যবাদের জায়গা দখল করে দেশীয় পুঁজিবাদ, আর আধ্যাত্মিকতার জায়গা দখল করে সাম্প্রদায়িকতা৷