বাংলাদেশে গোঁড়া ইসলাম পন্থীরা আওয়ামী লীগে ঢুকছে যেটা জোটের বামেরা মানতে পারছে না
এই প্রতিবেদনটি লিখতে গিয়ে প্রথমেই মুসাফিরের স্মরণে এলো মহান বিপ্লবী ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশপ্রেমিক নেতাজী সুভাষচন্দ্রের ধর্মমত ও রাজনীতি সম্বন্ধে মতামত৷ তিনি জাপানে পাড়ি দেবার সময় একজন মুসলমান সঙ্গীকে আলোচনা প্রসঙ্গে বলেন যে, ধর্মমতকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাটা ঠিক নয়৷