সম্পাদকীয়

চরম অসম বণ্টন

আচার্য সত্যশিবানন্দ অবধূত

সাম্প্রতিক এক সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ভারতের সবচেয়ে যে ধনী মুকেশ আম্বানী---তাঁর সম্পত্তির পরিমাণ গত এক বছরে ৫৮ শতাংশ বেড়ে হয়েছে ২.৫৭ লক্ষ কোটি টাকা যা সাধারণ মানুষের কল্পনার বাইরে৷ রামদেবজীর ‘পতঞ্জলী’র সঙ্গে যুক্ত তাঁর ভ্রাতুষ্পুত্র বালকৃষ্ণজীর সম্পত্তির পরিমাণ গত এক বছরে বেড়েছে ১৭৩ গুণ৷ উনি এখন সাত হাজার কোটি টাকার মালিক ও ভারতের ১৯তম শীর্ষস্থানীয় ধনী ব্যষ্টি৷ এই ভাবে দেশের ধনী ব্যষ্টিদের সম্পত্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে---উল্লম্ফন পদ্ধতিতে৷ অন্যদিকে দেশে গড় জনসাধারণের আয় কিন্তু প্রায় যেই কে সেই আছে৷ এখনও, ভারত সরকারেরই রিপোর্ট বলছে, দেশের ২২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমারেখার নীচে বাস

আলো ও অন্ধকার

আচার্য সত্যশিবানন্দ অবধূত

কলকাতা মহানগরীতে যেমন একদিকে আলোকসজ্জা, তেমনি আবার তার পাশেই ঘুটঘুটে অন্ধকার৷ মহোল্লাসের পাশাপাশি ফুটপাতে ক্ষুধার্ত শিশুদের কান্না৷ রঙীন পোষাকের জৌলুসের পাশাপাশি মলিন ছিন্ন বস্ত্র পরিহিত শিশু ও মহিলার করুণ চাহনি৷ মহানগরীর এই বিপুল উৎসবের কোলাহলে চাপা পড়ে যায় মহানগরীর এই আর এক চিত্র৷ কোনচিত্র ? এই মহানগরীতেই বাস করে ৭০ হাজার গৃহহীন মানুষ৷ যাদের মাথা গুঁজবার মত কোনো গৃহকোণ নেই৷ ওরা বাস করেন ফুটপাথে, কোথাও বা উড়ালপুলের নীচে বা এমনিভাবে কোথায় একটুকু জায়গা পেলে অস্থায়ী ঝুপড়ি বেঁধে৷ সবাইকে নিয়ে আনন্দের মধ্যেই তো উৎসবের সার্থকতা৷ তাহলে এই উৎসবের সার্থকতা কোথায়?

আত্মহত্যার অভিশাপ থেকে মুক্তির উপায়

আচার্য সত্যশিবানন্দ অবধূত

গত ১০ই সেপ্ঢেম্বর বিশ্বের সর্বত্র আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হ’ল৷ জানা গেছে প্রতি বছর  প্রায়  ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করে’ তাদের মূল্যবান জীবনের অবসান ঘটায়৷

সাংসৃক্তিক বিপ্লবের হাতিয়ার – প্রভাত সঙ্গীত

আচার্য সত্যশিবানন্দ অবধূত

আজ সমাজের সর্বস্তরে দেখা দিয়েছে চরম অবক্ষয়ের অমানিশা৷ অর্থনৈতিক স্তরে চলছে চরম শোষণ ও দুর্নীতি৷ ঈশ্বর সৃষ্ট এই জগতের সম্পদ যা ঈশ্বরের সন্তানদের মিলেমিশে খেয়ে–পরে বাঁচার জন্যে, সবাইকে সঙ্গে নিয়ে জীবনের চরিতার্থতার পথে এগিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আজ সেই সম্পদ লুঠে পুটে খাচ্ছে সমাজের এক শ্রেণীর শোষকগোষ্ঠী৷ রাজনীতি – যা নাকি দেশ–সেবার প্রকৃষ্ট নীতি, তা হয়ে উঠেছে যেন তেন প্রকারেণ ক্ষমতা করায়ত্ত করার ও ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কৌশল মাত্র৷ এখানে ‘নীতি’টা নিতান্তই গৌণ৷ শিক্ষার নামে চলেছে কেবলমাত্র অর্থ রোজগারের উপায় আয়ত্ত করার প্রশিক্ষণ, সেখানে নীতিশিক্ষা–ধ্যাত্মশিক্ কোনো নাম–ঠিকানা নেই৷ সংসৃক্তির নাম

ব্লু হোয়েলের নেশার কবলে

আচার্য সত্যশবিানন্দ অবধূত

খবরে প্রকাশ অনলাইনে ‘ব্লু হোয়েল গেম’ খেলে অনেক তরুণ-তরুণী ব্লেড দিয়ে নিজেদের শরীর নিজেরা ক্ষত-বিক্ষত করে কেউ কেউ শেষ পর্যায়ে এসে আত্মহত্যা করেছে৷ উদ্ভট এক গেম! উদ্ভট এই গেমের নেশা৷ ছেলেমেয়েদের মা-বাবারা চিন্তায়  পড়ে গেছেন৷ পুলিশ প্রশাসনও চিন্তায় পড়ে গেছে৷ এ এক মারাত্মক ব্যাধির ভাইরাস, যা ছড়িয়ে পড়ছে ও দেশের তরুণ-তরুণীদের জীবনকে ধবংস করছে৷

এছাড়া ট্রেনে, বাসে, ট্রামে প্রায় দেখা যায় তরুণ-তরুণী সহ বড়রাও সারাক্ষণ মোবাইলের ফেসবুক বা এই ধরণের কিছু নিয়ে মহাব্যস্ত৷ রাস্তায় চলতে চলতে কাণে হেড ফোন গোঁজা৷ এর জন্যে কত দুর্ঘটনাও ঘটছে!

তালাক প্রথা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ও প্রাউটের বক্তব্য

মুসলমান সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে এই প্রথা প্রচলিত ছিল ঃ স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কারণে বনিবনা না হলে পুরুষ তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করলেই স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যেত৷ এখানে স্ত্রীর কোনো কিছু বলবার অধিকার ছিল না৷ এমনকি, কিছুক্ষণ পরে স্বামীও যদি মনে করত, তার এটা করা ঠিক হয়নি, তাহলেও তাকে এই বিবাহ বিচ্ছেদ মেনে চলতে বাধ্য হতে হত৷ এর পরে বহু মুসলীম নারীর জীবনে নেমে আসত দুর্বিসহ অন্ধকার৷ ছেলেমেয়েদের নিয়ে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়তে হ’ত তাদের৷ এমনকি প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোষ পাওয়ার কোনো অধিকার থাকত না৷

স্বাধীনতার বলি বাঙলা ও বাঙালী

আচার্য সত্যশিবানন্দ অবধূত

১৫ আগষ্ট৷ প্রতিটি ভারতবাসীর  জন্যে আনন্দের  দিন কারণ এদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে দেশ  মুক্ত হয়েছিল৷ ভারতের স্বাধীনতার জন্যে সংঘটিত ভাবে প্রথম প্রবল আন্দোলন শুরু হয়েছিল  এই বাঙলায়৷ শ্রী অরবিন্দের নেতৃত্বে ইংরেজ শাসকের বঙ্গভঙ্গ প্রস্তাবকে উপলক্ষ্য করে ব্রিটিশ বিরোধী সেই আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিৎ৷ ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের  উদ্দেশ্যে বোমা মারতে গিয়ে  শহীদ হন ক্ষুদিরাম  ও প্রফুল্লচাকী ৷ সেদিন  ওই গাড়ীতে  কিংসফোর্ড ছিলেন না৷ তাই

শ্রাবণী পূর্ণিমার ঐতিহাসিক গুরুত্ব

আচার্য সত্যশিবানন্দ অবধূত

আগমী ৭ই আগষ্ট শ্রাবণী পূর্ণিমা, যাকে রাখীপূর্ণিমাও বলা হয়--- এর এক বিশেষ মহত্ত্ব আছে৷ কথিত আছে, এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে মানব সভ্যতার আদিগুরু সদাশিব আজ থেকে  ৭ হাজার বৎসর পূর্বেপ্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন৷ তাছাড়া প্রাচীন কাল থেকে ভারতবর্ষে এদিনটি রাখী বন্ধন রূপেও পালিত হয়ে আসছে৷ এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখী পরিয়ে দেয়৷ ভাইয়েরাও বোনেদের সুরক্ষার দায়িত্ব উপলদ্ধি করেন৷ সে কারণে এই উৎসব সারা ভারতে ‘রক্ষা-বন্ধন’ উৎসব হিসেবেও পরিচিত৷

এই কি স্বাধীনতা

আচার্য সত্যশিবানন্দ অবধূত

ভারতের স্বাধীনতার পর ৭০ বছর অতিক্রান্ত হয়ে গেল৷ কিন্তু আজও ভারতের অধিকাংশ মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি৷ স্বাধীনতার স্বাদ পেয়েছে মুষ্টিমেয় মানুষ৷ সম্প্রতি রাষ্ট্রসংঘের ‘ফুড ইনসিকিউরিটি ইন দ্য ওয়ার্ল্ড’–এ প্রকাশ, পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত দেশ এই ভারত৷ এখানে ১৯.৪ কোটি মানুষ পেট ভরে খেতে পায় না৷ অর্ধাহার, অনাহারে তাদের জীবন কাটাতে হয়৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকারেরই এক সমীক্ষায় বলা হয়েছে দেশের অন্ততঃ ১৭ লক্ষ ৭৩ হাজার মানুষের শীতে–গ্রীষ্মে মাথা গুঁজবার একটা ঘর নেই৷ এদের থাকতে হয় ফুটপাতে, ব্রীজের তলায়, রেল ষ্টেশনে৷

রবীন্দ্রনাথের বিরুদ্ধেও

আচার্য সত্যশিবানন্দ অবধূত

বিশ্ব কবি রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ও মানবতাবাদসম্পর্কীয় চিন্তাধারাসহ বহু চিন্তা ধারা বিজেপির চালিকা শক্তি আর.এস.