দার্জিলিং ঃ অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যা করণীয়
ভারতের মানচিত্রে দার্জিলিং জেলা ও তার প্রধান শহর শিলিগুড়ির অবস্থান ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা শিলিগুড়ির স্বল্প দূরত্বের মধ্যে একদিকে বাঙলাদেশ, একদিকে নেপাল ও একদিকে ভুটান৷ আর ওদিকে সিকিমের পরেই চীন৷ অতি অল্প দূরত্বের মধ্যেই৷ কোনভাবে শিলিগুড়ি অবরুদ্ধ হলে পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা সহ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যই বিচ্ছিন্ন হয়ে পড়বে৷ তখন ভারতের সার্বভৌমত্ব প্রশ্ণের মুখে পড়ে যাবে৷