Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

৩০শে এপ্রিল মানবতা বাঁচাও দিবসে কমিউনিষ্ট বর্বরতার প্রতিবাদে  বিজন সেতু চলুন

নিজস্ব সংবাদদাতা
Wed, 01-05-2019

১৯৮২ সালের ৩০শে এপ্রিল সভ্যতা ও সংসৃকতির পীঠস্থান কলকাতার জনবহুল বিজন সেতু ও বণ্ডেল গেট৷ এখানেই সাত-সকালে ১৭ জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনীকে নৃশংসভাবে খুন করেছিল সেদিনের পশ্চিমবঙ্গের শাসক দল সিপিএমের ঘাতক বাহিনী, পিটিয়ে, খুঁচিয়ে, পেট্রোল ঢেলে পুড়িয়ে, অ্যাসিড দিয়ে জ্বালিয়ে৷ আনন্দমার্গ প্রচারক সংঘের জনসংযোগ সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত বলেন--- সাম্প্রদায়িক মৌলবাদের চেয়ে নৃশংস ও নিষ্ঠুর ছিল রাজনৈতিক মৌলবাদী কমিউনিষ্টরা৷ তিনি বলেন---শুধু পশ্চিমবঙ্গেই নয় বিশ্বের যে দেশেই কমিউনিষ্টরা রাষ্ট্রক্ষমতা দখল করেছে সেখানেই তারা সন্ত্রাস সৃষ্টি করে নৃশংস অত্যাচার চালিয়ে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে৷ তবে অত্যাচার কখনোই শেষ কথা নয়, অত্যাচারীর শেষই শেষ কথা৷ তাই পৃথিবী থেকে কমিউনিষ্টরা আজ শেষ হয়ে গেছে৷ এক প্রশ্ণের উত্তরে আচার্য তন্ময়ানন্দ অবধূত বলেন---অলীক সমাজতন্ত্রের স্বপ্ণে মশগুল কমিউনিষ্টরা ভাবত মার্কসবাদই সমাজতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ৷ মার্কসবাদীরা কোনও বিরুদ্ধ মতবাদকেই সহ্য করত না৷ আধ্যাত্মিকতা ও নব্যমানবতাবাদ ভিত্তিক আনন্দমার্গের সামাজিক- অর্থনৈতিক তত্ত্ব ‘প্রাউট’ (প্রগতিশীল উপযোগ তত্ত্ব) একদিকে পুঁজিবাদের সীমাহীন শোষণ বন্ধ করে মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার সুস্পষ্ট পথনির্দেশনা দিয়েছে, আবার মার্কসবাদের অসারতা প্রমাণ করে প্রকৃত সমাজতন্ত্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পথ দেখিয়েছে ‘প্রাউট’---যা কমিউনিষ্টদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি৷ কিন্তু কমিউনিষ্টদের কাছে এমন কোনও যুক্তি ও তথ্য ছিল না যার দ্বারা ‘প্রাউট’কে খণ্ডন করে অলীক, অবাস্তব মার্কসবাদ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে৷ তাই রাষ্ট্র ক্ষমতার জোরে তারা আনন্দমার্গকেই শেষ করতে চেয়েছিল৷ পরিতাপের বিষয় এই হত্যাকাণ্ডের পরও ৩০ বছর কমিউনিষ্টরা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল৷ তাই বিচারের বাণী নীরবে, নিভৃতে কেঁদেছে৷ আজও আমরা বিচার পাইনি৷ বিধাতার অমোঘ নিয়মেই ঘাতকদের অনেকেই আজ আর ইহলোকে নেই৷ তবুও আমরা চাই জনগণের সামনে প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক৷ সমাজে ন্যায় প্রতিষ্ঠার স্বার্থেই এটা প্রয়োজন৷ বর্তমান সরকার একটি কমিশন বসিয়েছেন৷ যার কাজ অনেকটা এগিয়েছে৷ আমরা আশা করব এই কমিশনের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে ও আজও যে সব অপরাধী সমাজে বহাল তবিয়তে বাস করছে তারা উপযুক্ত সাজা পাবে৷

এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও মানব সেবায় উৎসর্গীকৃত অমর দধিচীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩০শে এপ্রিল একটি মিছিল দেশপ্রিয় পার্ক থেকে বিজন সেতু যাবে ও সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে৷ আচার্য তন্ময়ানন্দ অবধূত প্রতিটি বিবেকবান ও বিচারশীল মানুষকে বিজন সেতুর সভায় সামিল হওয়ার আবেদন করেন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • October 2019 (160)
  • September 2019 (103)
  • August 2019 (166)
  • July 2019 (118)
  • June 2019 (110)
Pagination
  • Previous page ‹‹
  • Page 7
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved