খেলার খবর

সোনা জয়ী বক্সার চরম আর্থিক সংকটে---সরকার উদাসীন

বক্সার দীনেশ কুমারের কথা মনে পড়ছে? একসময় দেশের হয়ে গ্লাভস হাতে এনেছেন অনেক পদক৷ দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায় জিতেছেন সতেরটি সোনা, একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ৷ পদক ছিনিয়ে এনেছেন এশিয়ান গেমসের আসর থেকেও৷ লড়েছেন অলিম্পিকে৷ পেয়েছেন অর্জুন পুরস্কার৷ আরও এগিয়ে যাওয়ার স্বপ্ণ ছিল তাঁর৷ কিন্তু চরম দারিদ্রতার কারণে দীনেশ আজ রাস্তার হকার৷ অলিতে-গলিতে ঠেলা গাড়ী নিয়ে কুলফি মালাই বেচে জীবন অতিবাহিত করতে হচ্ছে অর্জুন পুরস্কার জয়ী দেশের সম্পদ দীনেশ কুমাবকে৷

ধোনিকে বিশ্বকাপের ভারতীয় দলে দেখতে চাইছেন গাওস্কার

২০১৯ বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল গড়ার লক্ষ্যে ভারতীয় টীম ম্যানেজমেণ্ট এখন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরিক্ষা, প্রাক্তনদের মতামত ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে পর্যালোাচনা করছেন৷ কয়েকজন খেলোয়াড় যে বিশ্বকাপে খেলবেনই তা ঠিক হয়ে গেছে৷ যেমন বিরাট কোহলি, রোহিত শর্ম্মা, শিখর ধাওয়ান, কে.এল.

সীমিত ওভারের ক্রিকেটে ওয়েষ্ট ইণ্ডিজ আগামী দিনে ভাল খেলবে

ভারত সফররত ওয়েষ্ট ইণ্ডিজ বর্তমান দলটি টেষ্টে খুব একটা ভাল খেলতে না পারলেও টি-২০ ও ৫০ ওভারের ম্যাচগুলিতে ভাল খেলার ক্ষমতা রাখে৷ দলে মারকুটে ব্যাটসম্যান যেমন আছে তেমনি সীমিত ওভারের খেলার মত ভাল বোলারও আছে৷ সেই কারণে আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্যারিবিয়ান দলটি ভারত সফরে কিছু পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছে আর তাতেই নজরে পড়ল ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁদের আক্রমণাত্মক ব্যাটিং৷ সারা ম্যাচে সাড়ে ছ’শ রান হয়েছে৷ এই ম্যাচটি টাই হলেও সফরকারী দলটি যে মজবুত তা বোঝা গেছে৷

অবশেষে যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাংকের বিরুদ্ধে জয় পেলেন পি.ভি. সিন্ধু

ফরাসী ব্যাডমিণ্টন ওপেনে মাত্র ৩৪ মিনিটে বিপক্ষকে ২১-১৭,২১-৮ গেমে উড়িয়ে দিলেন ভারতের পুসরলা ভেঙ্কট সিন্ধু৷ হারালেন বিশ্বের দশ নম্বর যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাংকে৷ সিন্ধুর কোর্টে নড়াচড়া দেখে মনেই হয়নি ফরাসি ওপেনের এই ম্যাচটির আগে টানা তিন বার তিনি ঝ্যাংয়ের কাছে পরাজিত হয়েছিলেন৷ ইন্ডিয়ান ওপেন, ইন্দোনেশিয়া ও ডেনমার্ক ওপেনে গোপীচন্দের ছাত্রী পরাজয়ের গ্লানি নিয়ে কোট ছেড়েছিলেন৷ এদিন তাই দারুণ চাপের মধ্যে খেলা শুরু করতে হয় সিন্ধুকে৷ কিন্তু তাঁর অদম্য জেদ আর ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিশোধ নিলেন বিপক্ষকে হারিয়ে৷ সাবাশ সিন্ধু৷

আগামী বছরের শুরুতে মরু শহরে এশিয়া কাপ জোর প্রস্তুতি চলছে নাহইয়ান স্টেডিয়ামে

আগামী বছর অর্থাৎ ২০১৯ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়ান কাপের আসর বসছে৷ ভারতের প্রথম ম্যাচ ৬ জানুয়ারি তাইল্যাণ্ডের বিরুদ্ধে৷ এছাড়া আয়োজক দেশ সংযুক্ত আরব- আমীরশাহীর বিরুদ্ধেও মাঠে নামবেন সুনীল ছেত্রীরা৷ হাতে যা সময় আছে তাতে ভালভাবে নিজেদের তৈরী রাখার কাজটা ভারতের টীম ম্যানেজমেণ্ট শুরু করে দিয়েছেন৷ আপাতত প্রথম দুটি ম্যাচ নিয়ে পরিকল্পনা তৈরী করবে টীম ইণ্ডিয়া৷ প্রথম দুটি ম্যাচ ভারত খেলবে আবুধাবিতে৷ শারজাতেও বাহরিনের বিরুদ্ধে ভারত মাঠে নামবে৷

চিঠির মাধ্যমে কোচ বদল চেয়ে প্রতিবাদ জানাল বাঙলার দুই মহিলা জিমন্যাস্ট

ভারতীয় জিমন্যাসটিক্সের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেল গত বৃহস্পতিবার সাইয়ের দফতরে একযোগে চিঠি জমা দিয়ে বাড়ি ফিরে গেলেন বিদ্রোহী চার জিমন্যাস্ট ও দুই কোচ৷ কোচ বদলের দাবীতে বাংলার প্রতিবাদী দুইমেয়ে জিমন্যাস্টের পাশে দাঁড়িয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়শিপের জন্য নির্বাচিত দুই পুরুষ জিমন্যাস্ট ও তাঁদের কোচও ৷ শিবির শেষ হওয়ার কথা ছিল ১৭ অক্টোবর৷ তার পর পুরো যাওয়ার কথা ছিল দোহায়৷

টি-টোয়েনটির প্রস্তুতিতে নতুন সাজে সেজে উঠছে ইডেন গার্ডেন

চলতি সিরিজের প্রথম টি-টোয়েণ্টি ম্যাচ ইডেনে হচ্ছে৷ স্বভাবতঃই সাজো সাজো রব এখন ক্রিকেটের মক্কায়৷ কলকাতার ইডেন মানেই এক দারুণ পরিবেশে ক্রিকেট যুদ্ধ৷ সেই জৌলুষকে ধরে রাখতে ইডেন তৈরী৷ আগামী ৪ঠা নভেম্বর ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ব্যটে-বলে লড়াইয়ের জন্যে অপেক্ষায় ইডেন উদ্যান৷ ষ্টেডিয়ামকে আরও আকর্ষণীয় করার জন্যে গ্যালারি মেরামতি থেকে শুরু করে স্কোরবোর্ডের নানান কাজ ইতিমধ্যেই শেষ করা গেছে৷ জানা গেছে স্পোটিং উইকে খেলা হবে৷ টিকিট বিতরণও শুরু হবে শীঘ্রই৷ ইডেনে আবার দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে৷ খেলতে দেখা যেতে পারে ড্যারেন ব্রাভো, কায়রণ পোলার্

মেদিনীপুর পাটাশোলে এস. এস. এ. ক্লাবের ২৫তম ফুটবল টুর্ণামেণ্ট

পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের অন্তর্গত পাটাশোল এস.এস.এ. ক্লাবের উদ্যোগে গত ৫, ৬ ও ৭ই অক্টোবর আচার্য অসীমানন্দ স্মৃতি শীল্ড ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ একই সাথে নবনির্মিত ক্লাব ভবনের শুভ উদ্বোধন হয়৷ স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাত এই ক্লাব ভবনের উদ্বোধন করেন৷ ১৬টি পুরুষ দল ও ৮টি মহিলা দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ পুরুষ দলের সারেঙ্গা আরণ্যক একাদশ ও মহিলা দল হিসেবে পাটাশোল এস.এস.এ.সি.

তথ্য অধিকার আইন জারি হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডে

ভারতীয় ক্রিকেট বোর্ডকে তথ্য জানার অধিকার আইনের অন্তর্ভুক্ত করা নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য কমিশন ৷ দেশের মানুষের কাছে ক্রিকেট বোর্ডকে যে কোনও প্রশ্ণের উত্তর দিতে দায়বদ্ধ করার জন্যই এমন সিদ্ধান্ত৷ জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য কমিশন এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ, আইন কমিশনের রিপোর্ট, কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের জন তথ্য আধিকারিকের পাঠানো রিপোর্ট সব খতিয়ে দেখার পরেই এই নির্দেশ দিয়েছে৷ যে নির্দেশ অনুযায়ী, তথ্য জানার আইনের দুই ধারার ‘এইচ’ উপধারা মেনেই গঠনতন্ত্র চালাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও তার অন্তর্ভুক্ত সংস্থা, ক্রিকেট বোর্ড ও তার অন্তর্ভুক্ত সংস্থা, ক্রিকেটারসহ ভারতীয় নাগরিক

এশিয়া কাপে ভারতের সফলতার মাঝে কিছু প্রশ্ণ

মরু শহরে সম্প্রতি শেষ হয়ে গেল এশিয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ৷ খাতায় কলমে শক্তিধর হিসেবে ভারতের চ্যাম্পিয়ন হওয়া স্বাভাবিক ঘটনা৷ চ্যাম্পিয়ন ভারতই হয়েছে৷ কিন্তু ব্যাটিং ও বোলিং বিভাগে কতটা শক্তিধর দল হিসেবে আগামী বছরে ভারত ইংল্যাণ্ডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে তার আভাস পাওয়া গেল না৷ জোর দিয়ে বলা যাচ্ছে না যে ভারত প্রকৃত অর্থেই দারুণ ব্যালান্সড দল গড়ে ফেলেছে ইতিমধ্যেই৷ যদিও বিশ্বকাপ এখনও অনেক দেরী, তবুও নিজেদের তৈরী করার পর্বটা কিন্তু অংশগ্রহণকারী সব দেশই ঘর গোছানো শুরু করেছে, আর এটাই স্বাভাবিক৷