Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আমরা বাঙালীর বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
Sat, 31-07-2021

বিজেপির দুই সাংসদের উত্তরবঙ্গ ও জঙ্গলমহল পৃথক রাজ্যের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হাজরা মোড়ে আমরা বাঙালীর চার সদস্য জমায়েত হন ৩রা জুলাই৷ কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশের বক্তব্যের শুরুতেই পুলিস এসে চার জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়৷ সেখানে কয়েক ঘন্টা আটক রাখার পর চারজনকেই মুক্তি দেওয়া হয়৷ এই ভাবে অগণতান্ত্রিকভাবে আন্দোলন দমন ও গ্রেপ্তারের প্রতিবাদে  মুখর হয় আমরা বাঙালী নেতা ও কর্মীরা৷ হাজরা মোড়ে গ্রেপ্তার বরণ করেন--- জয়ন্ত দাশ, তপোময় বিশ্বাস, প্রণতি পাল ও বাবু পাল৷

বারাসাতে বিক্ষোভ ঃ গত ২৫শে জুন ‘আমরা বাঙালী’র কর্মী সমর্থকরা বারাসাত ষ্টেশনের সামনে বাঙলা ভাগের প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশে জন বার্র্ল ও সৌমিত্র খাঁর কুশপুত্তলিকা দাহ করে৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, ছাত্রযুব সমাজ সচিব তপোময় বিশ্বাস,দেবাশিষ বিশ্বাস, মোহন অধিকারী প্রমুখ নেতৃবৃন্দ৷ জয়ন্ত দাশ বলেন---যে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করছে, তারাই আবার বঙ্গভঙ্গের চক্রান্ত করছেন৷ পুঁজিবাদের অর্থে পুষ্ট বিজেপি পুঁজিবাদের স্বার্থরক্ষা করতে বাঙলাকে টুকরো টুকরো করতে চায়৷ তপোময় বিশ্বাস বলেন কোনমতেই বাঙলা ভাগ চলবে না৷ প্রয়োজনে আমরা বাঙালী বৃহত্তর আন্দোলনে নামবে৷ কিন্তু কোনমতে বাঙলা ভাগ মেনে নেবে না৷

বনগাঁয় বিক্ষোভ ঃ গত ২৭শে জুন বনগাঁ শহরে ‘আমরা বাঙালী ’ কর্মীবৃন্দ দুই বিজেপি সাংসদের পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্য ঘটনের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন৷ ত্রিকোণ পার্ক থেকে বাটা মোড় পর্যন্ত মিছিল ও জন বার্র্লর কুশপুত্তলিকা দাহ করা হয়৷ উপস্থিত ছিলেন  বিশ্বেশ্বর মণ্ডল, তপোময় বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, সঞ্জয় প্রামাণিক, মলী রায়, অর্পিতা মণ্ডল প্রমুখ৷

নেতৃবৃন্দ বলেন--- অনেক বাঙলা ভাগ হয়েছে, আর নয়, এবার পশ্চিমবঙ্গ সংলগ্ণ রাজ্যগুলির সঙ্গে যুক্ত বাঙলার অংশ বাঙলাকে ফিরিয়ে দেবার সময় এসেছে৷ ‘আমরা বাঙালী’ অবিলম্বে বাঙলার অংশ বাঙলাকে ফিরিয়ে দেবার দাবীতে দেশজুড়ে আন্দোলন শুরু করবে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • September 2020 (72)
  • August 2020 (52)
  • July 2020 (80)
  • June 2020 (96)
  • May 2020 (31)
Pagination
  • Previous page ‹‹
  • Page 5
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved