আনন্দমার্গীয় বিধিতে অন্নপ্রাশন
পুরুলিয়া ঃ গত ১৮ই সেপ্টেম্বর পুরুলিয়া জেলার আনন্দমার্গের ভুক্তিপ্রধান শ্রী প্রফুল্ল কুমার মাহাতোর বাসভবনে আনন্দমার্গের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনার পর শ্রী প্রফুল্ল মাহাতোর পৌত্রী ও শ্রী প্রভাতাংশু মাহাত ও মৌসুমী মাহাতর কন্যার অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ এতে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷