লেখক
সাধনা সরকার
সবুজপাতা আকাশ নীল
কে যাবি আয় সাথে
জোনাকজ্বলা ফিনকি ফোটা
আনন্দগানের সাথে৷
ডাকছে আকাশ ডাকছে বাতাস
ডাকছে খোকা খুকু
কি আনন্দ আকাশ জোড়া
নেইকো আর দুখু
মেঘের পরে মেঘ জমেছে
আনন্দ আর গানে
কে কোথায় সব আয়রে তোরা
ভালোবাসার টানে
দেখ চেয়ে দেখ মাটির কাছে
চাঁদা মামার গান
বুকের মাঝে ছলকে ওঠে
আনন্দেরি টান৷