Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আর একটা নবজাগরণের ঢেউ আসছে - প্রাউটের পথেই আসবে প্রকৃত পরিবর্তন

নিজস্ব সংবাদদাতা
Thu, 13-05-2021

বিশিষ্ট প্রাউট তাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ বলেন বর্তমান সমাজ সার্বিক সংকটে দিশাহীন হয়ে পড়েছে৷ নেতৃত্বের সংকট,অর্থনীতির দেউলিয়া অবস্থা, শিক্ষা, শিল্প, সাহিত্য সংসৃকতির ক্ষেত্রে অশ্লীলতার স্রোত মানুষকে বিপথে ঠেলে দিচ্ছে৷ অপরাধের পথে যেতে বাধ্য করছে৷ পুঁজিবাদী শোষণের চরম অবস্থায় পৌঁচেছে দেশ৷ ভয়ঙ্কর করোনা সংক্রমণের মধ্যেও নির্বাচনী প্রচার চলছে অবাধে৷ আকন্ঠ দুর্নীতিতে ডুবে থাকা প্রতিটি দলের নেতারা পরস্পরের প্রতি অশালীন ভাষায় সমালোচনা ছাড়া যুব সমাজকে সৎপথে চলার প্রেরণা দেওয়ার কোন বার্র্ত নেই৷ বরং নেতা মন্ত্রীদের কথায় বিপরীত পথে চলার উস্কানি আছে৷ এই পরিস্থিতিতে আসল নকল কোন পরিবর্তনই মানুষের কল্যাণ করতে পারবে না৷

শ্রী খাঁ বলেন সততা ও নৈতিকতায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নেতৃত্ব ব্যতিরেক মানুষের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয়৷ প্রাউট প্রবক্তা পরম শ্রদ্ধেয় শ্রী প্রভাতরঞ্জন সরকার আধ্যাত্মিক নৈতিকতার আদর্শে সুপ্রতিষ্ঠিত নেতৃত্বের কথা বলেছেন৷ প্রাউটের ভাষায় এঁদের বলা হয় সদ্‌বিপ্র নেতৃত্ব৷ মানুষের সার্বিক কল্যাণের জন্যে পরিবর্তন আনতে হলে সদ্‌বিপ্র নেতৃত্বের হাতে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে হবে৷

প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় কমিটির সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন শুধুমাত্র ক্ষমতার হাত বদল হলেই যে পরিবর্তন হবে তা নয়৷ পুঁজিবাদী সামাজিক অর্থনৈতিক কাঠামোয় রাজনৈতিক দলগুলো ধনকুবেরদের হাতের পুতুল মাত্র৷ তাই ক্ষমতার হাত বদল হলেও সামাজিক অর্থনৈতিক  কাঠামোর কোন পরিবর্তন হয় না৷ আর তা যদি না হয় তবে মানুষের কল্যাণ সম্ভব নয়৷ পরিবর্তন চাই পুঁজিবাদ নির্ভর সামাজিক অর্থনৈতিক কাঠামোর৷ পরিবর্তন চাই রাজনৈতিক দলগুলির দৃষ্টিভঙ্গির৷ শুধুমাত্র ক্ষমতার হাত বদলে যা কিছুতেই সম্ভব নয়৷

আচার্য প্রসূনানন্দ বলেন বর্তমান সামাজিক অর্থনৈতিক সংরচনার আমূল পরিবর্তন আনতে হবে৷ কেন্দ্রীত অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে চুরমার করে প্রাউটের আদর্শে বিকেন্দ্রীত অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলতে হবে৷ অর্থনৈতিক পরিকল্পনার সূচনা হবে ব্লক থেকে৷ স্থানীয় মানুষের হাতে থাকবে আর্থিক শক্তি৷ প্রতিটি ব্লকের ভৌগোলিক অবস্থান ও কৃষি অকৃষি সম্পদের ওপর নির্ভর করে ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলতে হবে৷ যেখানে কৃষিভিত্তিক, কৃষিসহায়ক ও অকৃষি শিল্প গড়ে মানুষের  কর্ম সংস্থানের ব্যবস্থা করে প্রতিটি মানুষের হাতে ক্রয় ক্ষমতা তুলে দিতে হবে৷ অর্থাৎ প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চিততা দিতে হবে৷ তবে প্রাউটের উন্নয়ন এখানেই থেমে থাকবে না৷ সামাজিক-অর্থনৈতিক মানের ক্রমবৃদ্ধি ঘটিয়ে মানুষের জীবন ধারণের মানের উন্নয়ন করে যেতে হবে৷ মানুষ যাতে জীবনে পরমলক্ষ্যের পানে চলার সুযোগ পায়৷

আচার্য প্রসুনানন্দ অবধূতের কথায় একথা প্রমাণিত হয়ে গেছে পুঁজিবাদ ও মার্কসবাদের পক্ষে মানুষের সার্বিক কল্যাণ করা সম্ভ নয়৷ একমাত্র প্রাউটের পথে সদবিপ্রের নেতৃত্ব ও বিকেন্দ্রীত অর্থনৈতিক  পরিকল্পনাই প্রকৃত পরিবর্তনই আনবে৷ প্রাউটিষ্টরা সেই লক্ষ্যেই কাজ করে চলেছে৷ অচিরেই মানুষের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক চেতনার আমূল পরিবর্তন আসবে৷ সমাজের বুকে আর একটা নবজাগরণের ঢেউ আছড়ে পড়বে৷ আর সেটা ঘটবে প্রাউটের আদর্শকে ভিত্তি করে সদবিপ্রের নেতৃত্বে৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved