হুগলী জেলার ‘আমরা বাঙালী’র জেলা সম্মেলন
গলী ১৯শে নবেম্বর ঃ গত ১৯শে নবেম্বর রবিবার হুগলীজেলার অন্তর্গত শ্রীরামপুর শহরে ‘আমরা বাঙালী’র জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ জেলার বিভিন্ন এলাকা থেকে কর্মীরা সম্মেলনে যোগদান করেন৷ সম্মেলনে সভাপতিত্ব করেন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্রী প্রভাত খাঁ মহাশয়৷ সম্মেলনের শুরুতে জ্যোতিবিকাশ সিন্হা গত একবছরের কাজের প্রতিবেদন পাঠ করেন৷ তার উপর বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন৷ জ্যোতিবিকাশ সিন্হা মহাশয় গ্রামে গ্রামে নোতুন সদস্যকরণ করার উপর উপস্থিত কর্মীদের বিশেষভাবে অনুরোধ করেন এবং ব্লকভিত্তিক কমিটি গঠনের জন্যে সকলের কাছে আবেদন রাখেন৷ সবশেষে সকলের সম্মতিক্রমে নিম্নলিখিত কর্মীদের নিয়ে হু