ভারতীয় পতাকাকে সম্মান দিলেন আফ্রিদি
সুইজারল্যাণ্ডে অনুষ্ঠিত একটি ফ্রেণ্ডলি ম্যাচের পর সেলফি তোলার সময় পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি লক্ষ্য করেন জনৈক তরুণীর হাতে ভারতীয় পতাকাটি অযত্নে মুড়ে রাখা হয়েছে৷ আফ্রিদি সঙ্গে সঙ্গে ভারতীয় পতাকাকে সম্মান জানিয়ে সম্পূর্ণ পতাকা খুলে সেলফি তুললেন৷ বুম-বুম আফ্রিদির এ-হেন পর-দেশহিতৈষী মনোভাবকে ট্যুইটারে প্রশংসা করেছে অনেক ভারতীয় খেলোয়াড় তথা অনেক ভারতীয় সাধারণ মানুষ৷ আসলে যে নিজের দেশকে সত্যিই ভালবাসে সে অপর দেশকেও সম্মান জানায়---শাহিদ সেটাই দেখালেন৷ আজকের এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে শাহিদ আফ্রিদির মত বিচক্ষণ ব্যষ্টিত্ব বড়ই প্রয়োজন৷
২ সালে ২১শে ফেব্রুয়ারী ঊর্দু সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্যে বর্তমান বাঙলাদেশের (পূর্ব বাংলা) পাঁচ তরুণ প্রাণ দিয়েছিলেন৷ তাঁদের সংগ্রামের ফলে বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে শ্রেষ্ঠ সুমধুর ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ও রাষ্ট্রসংঘ কর্তৃক এই ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষ