পঞ্চায়েত নির্বাচনে আবার হাইকোর্টের ধাক্কা
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার আবার ধাক্কা খেল৷ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র পেশে বাধাদানকে কেন্দ্র করে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের মধ্যস্থতায় রাজ্যকমিশন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে ১৪ই মে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছিল৷ যদিও নির্বাচকমন্ডলীর নিরাপত্তা নিয়ে রাজ্যকমিশন ও রাজ্যসরকারের মধ্যে বাদানুবাদ চলছিলই৷ ৩০শে এপ্রিল আবার রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে প্রতিবেদন আদালতে পেশ করল তাতে অসন্তুষ্ট হয়ে বিচারপতি ঘোষণা করলেন, ১৪ই মে দির্ধারিত পঞ্চায়েত নির্বাচনের যে তারিখ দির্ধারিত হয়েছে সেই তারিখ চূড়ান্ত নয়৷ র
পুণ্য তিথিতে আনন্দমার্গের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮ তম শুভ জন্মতিথি তথা ৯৭ তম জন্মবার্ষিকী উৎসব উদযাপিত হল৷ বিশ্বের ১৮২ টি দেশে আনন্দমার্গীরা মহাসমারোহে এই দিনটিকে পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন৷
১৯৮২ সালের ৩০শে এপ্রিল কলকাতার বিজন সেতু এলাকায় ও বণ্ডেল গেটে আনন্দমার্গের ১৭জন সন্ন্যাসী-সন্ন্যাসিনীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও সেই সপ্তদশ ‘দধীচি’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে, সঙ্গে সঙ্গে ‘মানবতা বাঁচাও’ শ্লোগান তুলে গত ৩০শে এপ্রিল দুপুর দু’টোয় দেশপ্রিয় পার্ক থেকে বিজন সেতুর উদ্দেশ্যে এক মৌন মিছিল বের হয়৷ সিপিএমের হার্মাদ বাহিনীর দ্বারা সংঘটিত এই পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মৌন মিছিল বিজন সেতু