Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

অসার দাবী অমানবিক আন্দোলন

নিজস্ব সংবাদদাতা
Tue, 01-02-2022

অসার দাবীর ভিত্তিতে অমানবিক  আন্দোলনের বলি হলো এক অসহায় অবুঝ বালক৷ মালদহের মোথাপাড়ার জোত অনন্তপুর গ্রামের বাড়ীর ছাদ থেকে পড়ে জখম হয় ৭ বছরের বালক সাকিবুল৷ তার অবস্থা খুবই খারাপ ছিল৷ তাকে এ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্যে কলিকাতায় আনা হচ্ছিল৷ সেই সময় কৃষ্ণনগরে পথ  অবরোধ করেছিল কিছু উচ্ছৃঙ্খল মানুষ৷ তাদের প্রথা ছিল জগদ্বাত্রীর বিসর্জন সাঙে (বাঁশের মাচায়) করে বেহারাদের কাঁধে নিয়ে যেতে হবে৷ করোনাকালে উচ্চ আদালত তা নিষিদ্ধ করে দেয়৷ কিন্তু মাতাল ভক্তরা তা মানবে কেন? মা-কে যে প্রথা মেনেই বিসর্জন দিতে হবে৷ সেই অসার দাবীতে পথ অবরোধ করে ওই ভক্তরা৷ ওই অবরোধেই আটকে পড়ে সাকিবুলের এ্যাম্বুলেন্স৷ দীর্ঘ দুইঘন্টা আটকে থেকে বিনা চিকিৎসায় এ্যাম্বুলেন্সেই মারা যায় অবোধ বালক৷ মৃত্তিকা মায়ের বিসর্জনের আগেই রক্ত-মাংসের মা-কে কাঁদিয়ে অকালে বিসর্জন হয়ে গেল যে অবোধ বালকের তার দায় কে নেবে? অবশ্যই অবরোধকারীরা৷ কিন্তু প্রশাসন, কি জবাব দেবে! কিভাবে একটি অসার দাবী  নিয়ে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে এইভাবে ঘন্টার পর ঘন্টা অবরোধ চলতে পারে জাতীয় সড়কের ওপর৷ পশ্চিমবঙ্গের প্রশাসন কি এতটাই পঙ্গু হয়ে পড়েছে! খবরে প্রকাশ পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে৷ তাদের একজন আবার এক পুলিস কর্তার ছেলে৷  শুধু পাঁচজন  গ্রেপ্তারই নয় এই অমানবিক আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকেরই কঠোর সাজা হওয়া দরকার৷ ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বে থাকা পুলিশের কর্তা ব্যক্তিরাও নিজেদের দায়িত্ব  পালন করেননি৷ তাদের কাছে উচ্চ আদালতের রায় ছিল৷ তা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে একদল দায়িত্ব জ্ঞানহীন পথ অবরোধ করে বসে থাকল, আর একটি অসহায় মায়ের চোখের সামনে তার শিশু মারা গেল বিনা চিকিৎসায়৷ সমাজ এই মানবিকতা আর কতদিন সহ্য করবে?

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
  • March 2021 (139)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved