Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আত্মকেন্দ্রিক ও মুনাফালোভী মনস্তত্ত্বই আর্থিক বিপর্যয়ের কারণ

নিজস্ব সংবাদদাতা
Sat, 04-06-2022

দেশ আজ চরম আর্থিক বিপর্যের সম্মুখীন৷ পাইকারী ও খুচরো পণ্যমূল্য বৃদ্ধির হার সবের্র্বচ্চ স্তরে পৌঁছে গেছে৷ বিভিন্ন আর্থিক সংস্থা, অর্থনৈতিক বিশেষজ্ঞ ও সরকারী পরিসংখ্যানেও দেশে আর্থিক বিপর্যয়ের আশঙ্কা৷

যা অবস্থা তাতে আর্থিক বৃদ্ধির গতিস্তব্ধ হয়ে যেতে পারে৷ প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---পুঁজিবাদী শোষণ চরম সীমায় পৌঁছে গেছে, অর্থনীতিতে গতিহীনতা পুঁজিবাদী শোষণের অবশ্যম্ভাবী পরিণতি৷ তিনি বলেন পুঁজিবাদের অবসান ঘটানোর স্বপ্ণ দেখেছিল যে মার্কসবাদ সেই মার্কসবাদ আজ বিলীয়মান তত্ত্ব৷ ধনতন্ত্রও মানুষের সার্বিক কল্যাণে অক্ষম৷ দেশে আজ চরম পুঁজিবাদী শোষণের পাশাপাশি সংস্কৃতি জীবনেও চলছে নির্মম দমন পীড়ন৷ বাজার ছেয়ে গেছে বিকৃত রুচি সম্পন্ন সাহিত্য, শিল্প-কলায়, যুব সমাজের মনেও পড়েছে এর বিকৃত প্রভাব৷ আর্থিক বৈষম্য ও বিকৃত সাহিত্য সংস্কৃতির প্রভাবেই সমাজে এত কদর্য ঘটনা ঘটছে৷ আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---মার্কসবাদ ও ধনতন্ত্রের করুণ পরিণতির কথা প্রাউট প্রবক্তা অনেক আগেই বলে গেছেন৷ তাই মার্কসবাদ যেমন আজ বিলীয়মান, তেমনি অচিরেই পুঁজিবাদও আতসবাজির মতই ফেটে চৌচির হয়ে যাবে৷ আচার্য প্রসূনানন্দ অবধূত সরকারকে সতর্ক করে বলেন---আর্থিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না করলে দেশে আর্থিক বিপর্যয় তীব্রতর হবে৷ শুধু আর্থিক ক্ষেত্রে নয়, জীবনের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রেই চরম বিপর্যয় নেবে আসবে৷

 আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন বর্তমান রাজনৈতিক দলগুলো পুঁজিপতিদের অঙ্গুলী হেলনে চলে৷ তাই বর্তমান সমাজ জীবনের সার্বিক বিপর্যয় রুখতে প্রাউটিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ কারণ প্রাউটই একমাত্র সার্বভৌমিক বিকাশের আদর্শ দর্শন৷ প্রাউটতত্ত্বের বাস্তবায়নের মাধ্যমেই অর্থনীতির পুরোপুরি পুনর্বিন্যাস ঘটাতে হবে৷ তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই বলেন---প্রাউটের  পক্ষেই সম্ভব মানুষে আর্থিক দুঃখ-দুর্দশা থেকে মুক্তি দেবার৷

তাই প্রাউটিষ্টদের এক্ষুনি নেমে পড়তে হবে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শোষণমুক্ত ও নব্যমানবতাবাদের বাজী৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved