Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

আত্মনির্ভরতার মিথ্যা প্রতিশ্রুতি নয়---ন্যূনতম প্রয়োজন পূর্তির কথা ভাবুন

নিজস্ব সংবাদদাতা
Wed, 17-03-2021

আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ এক সাক্ষাৎকারে বলেন বিজেপির বহিরাগত পরিযায়ী নেতারা বাঙলায় এসে সোনার বাঙলার স্বপ্ণ দেখাচ্ছেন৷ প্রধানমন্ত্রী প্রতিদিন আত্মনির্ভরতার বুলি প্রচার করছেন৷ তবে এসব দিল্লীকা লাড্ডুতে বাঙালী বিশ্বাস করে না৷ যারা বিশ বছরে গুজরাট সোনার করতে পারল না তারা আবার সোনার বাঙলা গড়বে! তিনি বলেন প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার অর্থ কি বোঝেন৷ উনি পঙ্গুকে পায়ে হেঁটে পর্বত অতিক্রমের উপদেশ দিচ্ছেন৷ উনি দেশের রুগ্ণ অর্থনীতিকে সাত বছরে  পঙ্গু করে দিয়েছেন৷ গোটা দেশটাই ধনকুবেরদের কাছে বেচে দেবার মতলব করেছেন৷ আর জনগণকে আত্মনির্ভরতার ধোঁকা দিচ্ছেন৷

শ্রী দাশ বলেন প্রধানমন্ত্রী ধনকুবেরদের প্রতিনিধি৷ দেশকে আত্মনির্ভর করার রাস্তা ওনার জানা নেই৷ অবশ্য আত্মনির্ভর বলতে উনি যদি আম্বানি  আদানি নির্ভর মনে করেন তবে তো কিছু বলার নেই৷

প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন--- দেশের  অর্থনৈতিক পরিভূতে এখনও চরম দারিদ্র্য, ও জীবনযাত্রার মানও অতিনিম্ন৷ আজও দেশের জনগণের  বৃহৎ অংশ খাদ্যের অভাবে, বস্ত্রের অভাবে, শিক্ষার অভাবে বাসস্থানের অভাবে অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছে৷

তিনি বলেন-প্রকৃতির অঢেল আশীর্বাদে সম্পদের অভাব নেই৷ কিন্তু  শুভবুদ্ধির অভাবে, সঠিক পরিকল্পনার অভাবে, মানুষকে দুর্ভোগ ভুগতে হচ্ছে৷ যেখানে মানুষের জীবন ধারনের নূ্যনতম চাহিদাগুলিই পূরণ হয়নি সেখানে আত্মনির্ভরতার বুলি অসার তত্ত্ব কথার কচকচানি৷ সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণ করতে হলে অর্থনীতিকে তত্ত্ব কথার  কচকচানি ছেড়ে বাস্তবমুখী হতে হবে৷ এই মুহূর্ত্তে আত্মনির্ভর নয়, মানুষকে জীবনযাপনের নূ্যনতম প্রয়োজন পূর্তির নিশ্চিততা দিতে হবে৷ আর সেটা করতে হলে পুঁজিপতি নির্ভরতা ছেড়ে অর্থনীতিকে প্রাউটের  বিকেন্দ্রিত পথে চলতে হবে৷ দেশের সরকারের চাল চলনে সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না৷ অর্থমন্ত্রী পুজিপতি নির্ভরতার কথা বলছেন আর প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার কথা বলছেন৷ দুটো সম্পূর্ণ বিপরীত মুখী পথ৷ অথচ সরকার একটাই যে বলছে পর্বতে চড়ার কথা, আর ছুটটে সাগরের দিকে৷ আচার্য প্রসূনানন্দ অত্যন্ত জোরের সঙ্গে বলেন---প্রাউটের বাস্তবমুখী প্রয়োগভিত্তিক বিকেন্দ্রিক অর্থনীতি ছাড়া, আত্মনির্ভরতার অন্য কোন বিকল্প পথ নেই৷ তবে সবার আগে দরিদ্র্য মানুষের নূ্যনতম চাহিদাপুরণ করতে হবে৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • September 2020 (72)
  • August 2020 (52)
  • July 2020 (80)
  • June 2020 (96)
  • May 2020 (31)
Pagination
  • Previous page ‹‹
  • Page 5
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved