Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

বঙ্গ বাজেট ---প্রতিশ্রুতি পুরণের অঙ্গীকার

পি.এন.এ.
Sat, 31-07-2021

করোনা কালে দেশের অর্থনীতি বিপর্যস্ত৷ এমনিতে মোদি সরকারের ভ্রান্ত অর্থনীতির খেসারত দিতে হচ্ছে দেশবাসীকে৷ গোদের উপর বিষ ফোঁড়া করোনা৷ কর্মহীন অসহায় মানুষের বেঁচে থাকার রসদ জোগাড় করতে প্রয়োজন নগদ অর্থ৷ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরাও মানুষের হাতে নগদ টাকা দেওয়ার পরামর্শ দিয়ে আসছেন৷ সেই দলে আছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুনাথ রাজন, অর্থনীতিবিদ গীতা গোপীনাথ, নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায় প্রমুখ৷

কেন্দ্রের মোদী সরকার অবশ্য সেই পরামর্শে কান দেননি৷ রাজ্যের তৃণমূল সরকার অবশ্য ক্ষমতায় আসার পর থেকেই সাধারণের হাতে অর্থ তুলে দিতে বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েছে৷ যদিও বিরোধীরা এই নিয়ে সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি৷ মুখ্যমন্ত্রী অবশ্য সেসবে কর্ণপাত করেননি৷ সদ্য সমাপ্ত নির্বাচনে আগের রেকর্ড ভেঙে বিপুল বোটে জয়ী হয়েছে তৃণমূল৷ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী যে সব প্রতিশ্রুতি দিয়েছেন--- বাজেট প্রস্তাবে সেই প্রতিশ্রুতি পুরণের অঙ্গীকার রয়েছে৷ কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন, মহিলাদের হাত খরচের জন্যে                   লক্ষ্মীভাণ্ডার প্রভৃতি সামাজিক প্রকল্প রূপায়ণে বাজেটে বরাদ্দ হয়েছে ১৮,৬৫০ কোটি টাকা৷

প্রস্তাবিত বাজেটে গ্রামোন্নয়ন, শিক্ষা, কৃসি, পানীয় জল প্রভৃতি সাধারণ মানুষের স্বার্থ জড়িত সংস্থায় বরাদ্দ বাড়ান হয়েছে৷ বিনামূল্যে খাদ্য সরবরাহ প্রকল্প বজায় রাখতে বরাদ্দ হয়েছে ১৪০০ কোটি টাকা, দুয়ারে রেশন প্রকল্পে ১২০০ কোটি টাকা৷ করোনা সংক্রমণের দৈনিক হার অনেকটাই কমেছে৷ তবু তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকছেই৷ তাই করোনা মোকাবিলায় বাজেটে ১৮৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ যথারীতি বিরোধীরা বাজেটের সমালোচনায় সরব হয়েছেন৷ তবে বণিকমহল ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা বাজেটের ইতিবাচক দিকটাই দেখছেন৷ মুখ্যমন্ত্রীর কথায় নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার বাজেট৷ তিনি বলেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বিভিন্ন সামাজিক প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • September 2020 (72)
  • August 2020 (52)
  • July 2020 (80)
  • June 2020 (96)
  • May 2020 (31)
Pagination
  • Previous page ‹‹
  • Page 5
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved