Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

চাই  সুংহত  সামঞ্জস্যপূর্ণ কৃষি-শিল্প পরিকল্পনা - কৃষি বিল পুঁজি পতি শোষকের হাত শক্ত করবে

নিজস্ব সংবাদদাতা
Wed, 14-10-2020

চরম বিশৃঙ্খলার মধ্যে অগণতান্ত্রিক পথে আইনসভার উচ্চকক্ষে কৃষিবিল পাশ করানো হলো৷ নিম্নকক্ষে সংখ্যাধিক্যের জোরে বিরোধী মতকে উপেক্ষা করে কৃষিবিল পাশ হলেও আইনসভার উচ্চকক্ষে সে সম্ভাবনা খুব একটা ছিল না৷ বিরোধীরা তো বিলের বিরুদ্ধে  অনড় ছিলই, শাসক জোটের শরিকদলও বিলের বিরুদ্ধে ছিল৷ একমন্ত্রী বিলের প্রতিবাদে পদত্যাগ করেন৷  এই অবস্থায় রাজ্যসভায় ভোটাভুটি হলে শাসকদলের পরাজয়ের সম্ভাবনা ছিল৷ তাই ভোটাভুটিতে না গিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজ্যসভায় কৃষিবিল পাশ করানো হলো৷ এমনটাই অভিযোগ বিরোধীদের৷

বিশিষ্ট প্রাউটিষ্ট ও সমাজ আন্দোলনের নেতা শ্রী প্রভাত খাঁ বলেন এই আইনে কৃষি ও কর্ষকদের বিশেষ কিছু লাভ হবে না, তারা উপেক্ষিতই থেকে যাবে৷ বিশেষ করে ১৯৫৫ সালের পণ্য আইন সংশোধন করে যেভাবে চাল-ডাল-গম-আলু তেল-মজুত করার অধিকার দেওয়া হলো তার ফলে বাজারে কৃত্তিম অভাব সৃষ্টি করে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় এই সব জিনিষের  মূল্য অসম্ভব বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু  কর্ষকদের কোন লাভ হবে না, মুনাফা লুটবে মজুতদাররা৷

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় কমিটির  সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---আইন করে বা আইন সংশোধন করে সাধারণ মানুষের কোন লাভ হয়নি৷ ৭৪ বছরে অনেকবার  আইন সংশোধন হয়েছে, অনেক আইন হয়েছে কিন্তু সাধারণ মানুষ যা ছিল তাই আছে৷

আচার্য প্রসূনানন্দ বলেন আইন যদি করতেই হয় প্রাউটের দৃষ্টিতে করতে  হবে যাতে কর্ষক শ্রমিকসহ সকল শ্রেণীর মানুষের সার্বিক কল্যাণ হবে৷ তিনি বলেন ভারতীয় সংবিধানে পুঁজিপতি শোষন প্রতিহত করার কোন ব্যবস্থা নেই৷ পুঁজিপতি শোষণ রুখতে অবিলম্বে আইন করা প্রয়োজন, তাতে শ্রমিক,কর্ষক সবার কল্যাণ হবে৷ তাছাড়া প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির আইনি ব্যবস্থা থাকা দরকার৷ এখানে আইন তৈরী হয় রাজনৈতিক কারণে ও পুঁজিপতি মজুতদারদের স্বার্থের দিকে তাকিয়ে৷

প্রাউট প্রবক্তার ভাষায়---‘‘ভারতীয় অর্থনীতি নিয়ন্ত্রিত হচ্ছে, কতিপয় ব্যবসায়ী কর্তৃক পরিচালিত ‘চেম্বার্স অব্ কমার্স’ নামে কয়েকটি সংস্থার দ্বারা৷ স্বাভাবিকভাবেই এরা সাধারণ মানুষের কল্যাণ নয়, ব্যবসায়ীক স্বার্থের কথাই ভাববে৷ রাজনৈতিক দলগুলোও পরোক্ষভাবে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে৷ এখানে সাধারণ মানুষতো নিরুপায় ৷ পুঁজিপতি শোষণ প্রতিহত করার কোন ক্ষমতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেই৷

তিনি বলেন শ্রমিক কর্ষকদের প্রকৃত কল্যাণ করতে হলে বিকেন্দ্রিত পথে ব্লকভিত্তিক অর্থনীতি করি করিকল্পনা শুরু করতে হবে কৃষিও শিল্পের সঙ্গে  সামঞ্জস্য রেখে৷ প্রয়োজনে আইন করে ব্লকভিত্তিক পরিকল্পনার ব্যবস্থা সংবিধানে রাখতে হবে৷ তবেই একটা সুসংহত অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে৷ পুঁজিপতি নিয়ন্ত্রিত অর্থনৈতিক পরিকাঠামোয় যত আইনই হোক, তা কখনই সার্বিক কল্যাণের জন্যে নয়, সবটাই রাজনৈতিক কারণে৷ বিলে যে চুক্তিচাষের কথা বলা হয়েছে তাতে নীলকর সাহেবদের যুগ ফিরে আসবে বলে মনে হচ্ছে৷

আচার্য প্রসূনানন্দ জোর দিয়ে বলেন একমাত্র প্রাউটের নির্দেশিত পথে ব্লকভিত্তিক কৃষিশিল্পের সমন্বয়ে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা কর্ষকদের স্বার্থ রক্ষা করতে পারে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved