Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

একমাত্র শোষণ বিরোধী আন্দোলনই  ভৌগোলিক অখণ্ডতা ও আর্থিক বুনিয়াদ মজবুত করবে

নিজস্ব সংবাদদাতা
Tue, 07-09-2021

গত ১৫ই আগষ্ট দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে বিশিষ্ট প্রাউটতাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ এক আলোচনা সভায় বলেন---স্বাধীনতাপূর্ব দেশনেতাদের ভুলের মাশুল আজও দেশবাসীকে  দিতে হচ্ছে৷ নেহেরু থেকে নরেন্দ্র মোদি সেই ভুলের পথ ধরেই চলেছেন৷ হয়তো চলতে বাধ্য হচ্ছেন৷ রাজনৈতিক নেতারা তো পুতুলমাত্র৷ আড়াল থেকে তাদের নাচায় দেশীয় পুঁজিপতিরা৷

শ্রী খাঁ বলেন--- এই পুতুল নাচের খেলা চলছে স্বাধীনতার পূর্ব থেকেই৷ তৎকালীন নেতারা দেশীয় পুঁজিপতিদের অঙ্গুলী হেলনেই চলেছেন৷ একমাত্র ব্যতিক্রম ছিলেন সুভাষচন্দ্র বসু৷ ব্রিটিশের হাত থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের সঙ্গে সুভাষচন্দ্র চেয়েছিলেন অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের আন্দোলন৷ কিন্তু তৎকালীন জাতীয় কংগ্রেসের গো-বলয়ের নেতারা তা চাননি৷ কারণ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের আন্দোলন শুধুমাত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধেই হতো না, দেশীয় পুঁজিপতিদের শোষণের বিরুদ্ধেও আন্দোলন হতো৷ কিন্তু পুঁজিপতি  আশ্রিত দেশীয় নেতারা তা চাননি৷ তারা শুধু রাজনৈতিক স্বাধীনতা চেয়েছিলেন৷ এটা ছিল দেশীয় নেতাদের মস্ত বড় ভুল৷ কারণ এতে মুসলিম জনগোষ্ঠীর ধারণা হয়েছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দুরাই সমস্ত ক্ষমতা ভোগ করবে৷ এই ত্রুটির ফাঁক দিয়েই ব্রিটিশ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদের বিষ ঢুকিয়ে দেশ ভাগ করতে সক্ষম হয়েছিল৷ কারণ মুসলীম নেতারা রাজনৈতিক ক্ষমতা দখল করতে পৃথক  হোমল্যাণ্ডের দাবী করেছিল৷ তাদের সেই দাবীকে দমাতে পারেনি হিন্দু নেতারা৷

শ্রী খাঁ দুঃখের সঙ্গে বলেন স্বাধীনতার ৭৫ বছর পরও দেশের বৃহত্তম জনগোষ্ঠী অনাহারে অর্র্দ্ধহারে অশিক্ষার  অন্ধকারে বাস করছে৷ মুষ্টিমেয় কয়েকজন ধনকুবের রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে রেখে জনগণের মধ্যে জাত-পাত-সম্প্রদায় প্রাদেশিকতার বিষ ঢুকিয়ে ভাগ করো আর শোষণ করো ব্রিটিশ নীতিতে দেশ চালাচ্ছে৷ নেতারা যদি নিজেদের ভুল বুঝতে না পারেন তবে শুধু অর্থনৈতিক দুরাবস্থা নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতাও বিপর্যস্ত হতে পারে৷

এক প্রশ্ণের উত্তরে শ্রী প্রভাত খাঁ বলেন---অবিলম্বে রাষ্ট্র নেতাদের উচিত দেশের ভৌগোলিক অখণ্ডতা ও অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করতে ভাষা ভিত্তিক রাজনৈতিক প্রদেশের অস্তিত্ব মুছে দিয়ে কতকগুলি সর্তের ভিত্তিতে ভারতবর্সকে একাধিক সামাজিক-অর্থনৈতিক অঞ্চলে গড়ে তুলতে হবে৷ মনে রাখতে হবে বহুভাষা, ধর্মমত, আচার ব্যবহারের মিশ্র জনগোষ্ঠীর দেশ ভারতবর্ষ৷ উন্নত অনুন্নত প্রতিটি ভাষাকে সম মর্যাদা দিয়ে প্রতিটি জনগোষ্ঠীর সার্বিক কল্যাণের কথা চিন্তা করে অর্থনৈতিক ভিত্তিতে প্রদেশগুলিকে পুনর্ঘটন করতে হবে৷ প্রদেশগুলি পুনর্ঘটন করতে যেসব বিষয়ে নজর দিতে হবে৷ তাহলো--- সমর্থনৈতিক সমস্যা, সম-অর্থনৈতিক সম্ভাবনা, জনগোষ্ঠীগত বৈশিষ্ট্য, সাধারণ সাংবেদনিক উত্তরাধিকার ও একই ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য৷ পাশাপাশি শোষণের অবসানকল্পে ও জনগণের সার্বিক কল্যাণের জন্যে অঞ্চলগুলির লক্ষ্য হবে স্থানীয় জনসাধারণের সার্বিক কর্মসংস্থান, সার্বিক শিল্পবিকাশ, বহির্পণ্যের আমদানি এড়িয়ে চলা৷ স্থানীয়ভাষাকে শিক্ষার মাধ্যম করা, যোগাযোগের প্রাথমিক মাধ্যম স্থানীয় ভাষা, স্থানীয় সামাজিক-অর্থনৈতিক দাবীগুলি বিশেষ দৃষ্টিতে দেখা৷

পরিশেষে শ্রী খাঁ জানান-প্রাউটিষ্টরা তাদের এই শোষণ বিরোধী চিন্তাধারা যাঁরা সত্যিকারের জনকল্যাণ চান, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করতে চান তাঁরা অবিলম্বে প্রাউটের পতাকা তলে সমবেত হোন ও শোষণ বিরোধী আন্দোলনে সামিল হোন৷ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে প্রতিটি মানুষের হাতে ক্রয়ক্ষমতা তুলে দিতে হবে যাতে জীবন ধারণের নূ্যনতম প্রয়োজন (অন্ন, বস্ত্র, বাসস্থান শিক্ষক চিকিৎসা) মেটাতে পারে৷ আর্থিক ভিত্তি মজবুত হলেই দেশের সংহতি ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা মজবুত হবে৷ তাই আজ প্রয়োজন জাত-পাত সম্প্রদায়ের দলাদলি ভুলে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved