Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কোভিড স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হ’ল: শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ধর্ম মহাসম্মেলন

নিজস্ব সংবাদদাতা
Sat, 31-07-2021

২০২১ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শততম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সাড়ম্বরে আন্তর্জাতিক ধর্ম মহাসম্মেলনের প্রস্তুতি নিয়েছিল আনন্দমার্গ প্রচারক সংঘ৷ এই সম্মেলন হওয়ার কথা ছিল মার্গের কেন্দ্রীয় সদরদপ্তর আনন্দনগরে৷ কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে বিশাল জমায়েত করে সেই সম্মেলন করা সম্ভব হয়নি৷ গত ১১,১২,১৩ই জুন আনন্দমার্গের কলিকাতায় কেন্দ্রীয় কার্যালয়ের জাগৃতিভবনে কোভিডবিধি মেনে সীমিত সংখ্যক মার্গীদের উপস্থিতিতে আন্তর্জাতিক ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠান বিশ্বের প্রতিটি দেশে অনলাইনে প্রচারের ব্যবস্থা করা হয়েছিল৷ তিন দিনের এই সম্মেলনে পুরোধা প্রমুখ আচার্য কিংশুকরঞ্জন সরকার মার্গগুরুদেবের প্রতিনিধি হয়ে আধ্যাত্মিক প্রবচন দেন৷

তাঁর প্রবচনের মূল বিষয় ছিল---আনন্দমার্গ দর্শন ভিত্তিক বিশ্বের সর্ব অস্তিত্বের সার্বিক কল্যাণ ও প্রগতি৷ তিনি বলেন প্রকৃত প্রগতি তখনই সম্ভব যখন ভৌতিক তথা জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক তিনস্তরে সার্বিক বিকাশ হবে৷

তিনি বলেন জাগতিক বিকাশের মূল লক্ষ্য হবে সমাজ থেকে সবরকমের পাপাচার ও দুর্নীতি দুর করে সদবিপ্র সমাজ তৈরী করা৷ মানসিক স্তরেও আজ নানা ধরনের অশ্লীল সংস্কৃতির প্রবাহ চলছে৷ শিল্প সাহিত্য সংস্কৃতি সর্বস্তরেই দানবীয় শক্তির প্রভাব মানুষের মন জগৎ মলিনতায় ঢেকে দিয়েছে৷ আধ্যাত্মিক ক্ষেত্রেও নানা উপধর্ম তথা ধর্মমতের প্রভাবে অন্ধবিশ্বাস, কুসংস্কার মানুষকে গ্রাস করেছে৷ এসবের কারণেই সমাজে আজ চরম বিপর্যয় নেবে এসেছে৷ এই বিপর্যয় থেকে মানব সমাজকে রক্ষা করতে হলে সদ্‌বিপ্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ সদ্‌বিপ্রদের কাজ হবে সমাজকে ভৌতিক, মানসিক,আধ্যাত্মিক তিনস্তরেই এগিয়ে নিয়ে যাওয়া৷

তিনি আরও বলেন এই যাওয়া সহজ হবে না৷ বাধা আসবে, বাধার বিরুদ্ধে সংগ্রাম করে এগোতে হবে৷ বাহ্যিক ও আভ্যন্তরীণ সবরকম বাধার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে৷ আনন্দমার্গ দর্শনের প্রণেতা সদ্‌বিপ্র সম্পর্কে বলেছেন---‘‘যাঁরা আধ্যাত্মিক নীতিবাদ তথা যম-নিয়ম পালন করেন, যাঁরা পরম চৈতন্যসত্তার প্রতি অনুরক্ত তাঁরাই হলেন সদ্‌বিপ্র৷’’ এই সদ্‌বিপ্ররা সমাজকে যথাযথ প্রগতির পথে নিয়ে যেতে পারবে৷ তবে সদ্‌বিপ্রদের আগে ব্যষ্টি জীবনে যথাযথ সাধনা পদ্ধতি অনুশীলন করতে হবে, সঠিক জীবনাদর্শ অনুসরন করতে হবে৷ এরজন্য দৃঢ়ভাবে অষ্টাঙ্গিক যোগসাধনা অনুশীলন করতে হবে৷ এইভাবেই সদ্‌বিপ্ররা মানবসমাজকে প্রগতির পথে নিয়ে যাবে ও নিজেরাও জীবনের পরমলক্ষ্যের পানে এগিয়ে যাবে৷

আচার্য কিংশুকরঞ্জন আনন্দমার্গ দর্শনভিত্তিক অষ্টাঙ্গিক যোগসাধনা বিস্তারিত ব্যাখ্যা করেন ও সৃষ্টিরহস্যের আর মানবজীবনের চলার পথ সম্পর্কে বিজ্ঞান ও যুক্তিযুক্ত বিশ্লেষণ করেন৷ পরিশেষে তিনি বলেন---সবরকম মলিনতা মুক্ত আদর্শ সমাজ সংরচনা ও মানুষের তাঁর পরম লক্ষ্যের পানে এগিয়ে যেতে হলে প্রতিটি মানুষকে এই যোগসাধনা অনুশীলন করতেই হবে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved