লেখক
শ্রীহীন
এই যে খোকা কি হয়েছে
কাঁদছো কেন এত
কেউ কি তোমায় খুব বকেছে
দোষ করেছো কত?
কেন রে সোনা আবার কাঁদো
শরীরটা কি খারাপ,
পেটের ব্যামো? কপাল ব্যথা?
জ্বর এসেছে? খুব তাপ?
প্রশ্ণ শুণে খোকার মা
বলেন একটু হেসে,
কী যে বলি ডিমাণ্ড করছে
এখনি এই বয়সে৷
কী এমন ডিমাণ্ড শুণি
কিসে গলবে মন,
মা বলেন চাইছে খোকা
ফোর-জি মোবাইল ফোন৷