Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

লকডাউনের বিধি নিষেধ মেনে বীজন সেতুতে দধীচি দিবস পালন

নিজস্ব সংবাদদাতা
Fri, 08-05-2020

৩০ শে এপ্রিল নিজস্বপ্রতিনিধিঃ     আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির জনসংযোগ সচিব আচার্য তন্ময়ানন্দ অবধুত জানান করোণা পরিস্থিতি ও লকডাউনের  কারণেএবছরবিজন সেতুতে জনসমাগম করা সম্ভব হয়নি তবে লকডাউন এর বিধি নিষেধ মেনে তাঁরা পাঁচজন বিজন সেতুতে গিয়ে অমর দধীচিদের শ্রদ্ধা জানিয়ে আসেন।

১৯৮২ সালের ৩০শে এপ্রিল তৎকালীন পশ্চিমবঙ্গের শাসক সিপিএমের ঘাতক বাহিনীর হাতে বীজন সেতু ও বন্ডেল গেটে নৃশংসভাবে খুন হয়েছিলেন আনন্দমার্গের ১৭ জন সন্ন্যাসী সন্ন্যাসিনী। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।

     আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে প্রতি বছর এই দিন প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে ও মানব কল্যাণে নিবেদিত প্রাণ সপ্তদশ দধীচির প্রতি শ্রদ্ধা জানাতে বিজন সেতুতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোণা সংক্রান্ত পরিস্থিতি ও লকডাউনের কারণে এবছর বীজন সেতুতে জনসমাগম করা সম্ভব নয়। তাই এই দিন সকাল ৯ টায় আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লকডাউনের বিধি নিষেধ মেনে বীজন সেতুতে  উপস্থিত হয়ে সপ্তদশ দধীচির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত, আচার্য ভবেশানন্দ অবধুত, আচার্য সুতীর্থানন্দ অবধূত, আচার্য দিব্যচেতনানন্দ অবধূত ও অবধুতিকা আনন্দ করুণা আচার্যা ।    এদিন সকাল দশটায় ভিআইপি নগর কেন্দ্রীয় কার্যালয়ের জাগৃতি ভবনে কেন্দ্রীয় কমিটির সদস্য অন্যান্য সন্ন্যাসী ও সকল কর্মীবৃন্দ মিলিত হয়ে সপ্তদশ দধীচির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রভাত সঙ্গীত,কীর্ত্তন ও মিলিত সাধনার পর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়। দধীচিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন আচার্য রবিশানন্দ অবধূত, আচার্য তন্ময়ানন্দ অবধূত, আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত প্রমূখ। কবিতা পাঠ করে শোনান আচার্য সত্যশিবানন্দ অবধূত। দধীচিদের উদ্দেশ্যে নিবেদিত স্বরচিত সংগীত পরিবেশন করেন আচার্য নিত্যসত্যানন্দ অবধূত।

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved