Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মধ্যবিত্তের  ঘাড়ে কোপ স্বল্প সঞ্চয়ে সুদ কমল অনেকটাই

নিজস্ব সংবাদদাতা
Mon, 12-04-2021

বিভিন্ন স্বল্প সঞ্চয়ে প্রকল্পে সুদ অনেকটাই কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ চলতি অর্থবর্ষে শেষ দিনে সুদের হার ছাঁটাইয়ের কথা জানালো আচ্ছা দিনের সরকার৷ প্রবীণ নাগরিকদের জন্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমও এই ছাঁটাইয়ের আওতায় পড়েছে৷ এই সব প্রকল্পের সঙ্গে যুক্ত মধ্যবিত্ত মানুষ৷ তাই সুদ ছাঁটাই-এর কোপটা তাদেরই ঘাড়ে পড়ছে৷

 

স্বল্প সঞ্চয় সুদের পরিবর্তিত হার

প্রকল্প                                                    আগের সুদ                 বর্তমান সুদ

সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম              ৭.৪                              ৬.৫

কিষাণ বিকাশপত্র                                       ৬.৯                             ৬.২

সেভিংস অ্যাকাউন্ট                                   ৪.০                              ৩.৫

১-৫ বছরের মেয়াদ                             ৫.৫-৬.৭                       ৪.৪-৫.৮

পাবলিক প্রভিডেন্ট ফাণ্ড                          ৭.১                              ৬.৪

সুকন্যা সমৃদ্ধি                                           ৭.৬                              ৬.৯

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে৷ রান্নার গ্যাস ৮০০ টাকা পার হয়েছে৷ করোনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি মধ্যবিত্ত পরিবারগুলো৷ এই অবস্থায় স্বল্প সঞ্চয়ের প্রতিটি প্রকল্পে এভাবে সুদ কমানোয় মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় ৷

প্রবীন প্রাউটিষ্ট শ্রী প্রভাত খাঁ বলেন এই সরকার পুঁজিপতিদের স্বার্থরক্ষায় ব্যস্ত৷ গরীব মধ্যবিত্তের কথা ভাবার সময় কোথায়৷ তবে  সরকারের এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই৷ পুঁজিবাদ নির্ভর অর্থনৈতিক পরিকাঠামোয় এটাই স্বাভাবিক৷ রাজনৈতিক দলগুলো টিকে আছে পুঁজিপতিদের অনুদানে৷

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোন রাস্তা বর্তমান শাসক বিরোধী কোন দলেরই জানা নেই৷ জানলেও বেরিয়ে আসার উপায় নেই৷ কারণ এদের সবারই টিকি বাঁধা আছে পুঁজিপতিদের কাছে৷

তিনি বলেন একমাত্র প্রাউটের বিকেন্দ্রিত পথে স্থানীয় মানুষের  মাধ্যমে কৃষিশিল্পের সমন্বয়ে ব্লকভিত্তিক পরিকল্পনার মাধ্যমে প্রতিটি মানুষের হাতে ক্রয়ক্ষমতা তুলে দিতে হবে৷ তারজন্যে বর্তমান অর্থনৈতিক কাঠামোর খোল-নলচে পাল্টাতে হবে৷ শ্রী প্রভাত খাঁর কথায় অর্থনীতিবিদ, ও সাধারণ মানুষ যত দ্রুত প্রাউট জানবে, বুঝবে ও তার বাস্তবায়নের জন্যে ঝাঁপিয়ে পড়বে তখনই মানুষের সার্বিক কল্যাণ সম্ভব৷

কিন্তু মানুষের এখনও সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিষয়ে চেতনাও কম, তাছাড়া অন্ন চিন্তা করতেই তার দিন শেষ হয়ে যায়৷ তাই অন্য বিষয়ে চিন্তার আর সময় নেই৷ শোষকের এও এক কৌশল মানুষকে অচেতন করে রাখা৷

স্বল্প সঞ্চয় সুদের পরিবর্তিত হার

প্রকল্প                                                 আগের সুদ   বর্তমান সুদ

সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম             ৭.৪       ৬.৫

কিষাণ বিকাশপত্র                                    ৬.৯       ৬.২

সেভিংস অ্যাকাউন্ট                                ৪.০       ৩.৫

১-৫ বছরের মেয়াদ                             ৫.৫-৬.৭    ৪.৪-৫.৮

পাবলিক প্রভিডেন্ট ফাণ্ড                      ৭.১       ৬.৪

সুকন্যা সমৃদ্ধি                                       ৭.৬       ৬.৯

মাসিক আয় প্রকল্প                              ৬.৬        ৫.৭

রেকারিক ডিপোজিট                          ৫.৮         ৫.৩      

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
  • March 2021 (139)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved