Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

মহান আদর্শের জন্যে যাঁরা জীবন উৎসর্গ করেন তাঁদেরই বলা হয় দধীচি

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

পুরাণে দধীচি ঋষির কাহিনী রয়েছে৷ এখানে বলা প্রয়োজন, প্রাচীনকালে ৪ ধরণের পুস্তক রচনা করা হ’ত৷ কাব্য, পুরকথা বা ইতিকথা, ইতিহাস ও পুরাণ৷ কাব্য হ’ল ছন্দ, উপমাদি সংযোগে রসসমৃদ্ধ আকর্ষণীয় রচনা৷ ‘বাক্যং রসাত্মক কাব্যম্’৷

পুরকথা হল ঘটনার আনুপূর্বিক বিবরণ৷ আবার পুরকথার কিছু কিছু ঘটনা --- যা বিশেষ ভাবে শিক্ষণীয়---তাকে কেন্দ্র করে বিশেষ এক ধরণের রচনাকে বলা হয় ইতিহাস৷ সংসৃকত পুরাবৃত্ত মানেই ইতিহাস নয়৷ ‘‘ধর্র্মর্থকামমোক্ষার্থ্ নীতিবাক্য সমন্বিতম্/ পুরাবৃত্ত-কথাযুক্তমিতিহাস প্রচক্ষ্যতে৷’’ যা জানার ফলে ধর্ম-অর্থ-কাম -মোক্ষ---এই চতুবর্গের ফলপ্রাপ্তি হয়--- যাতে নীতিকথা আছে এইরূপ যে পুরকথা বা ইতিকথা তাকেই ইতিহাস বলা হয়৷

আর, পুরাণ হ’ল লোকশিক্ষার্থে রচিত কাহিনী৷ এখানে সত্যমিথ্যাটা বড় কথা নয়, লোকশিক্ষাটাই বড় কথা৷

যা বলছিলাম, পুরাণ-কথিকায় আছে, বৃত্রাসুরের আক্রমণে দেবাতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে ব্রহ্মার কাছে অসুর দমনের উপায়ের সন্ধানে গেলেন৷ তখন ব্রহ্মা বললেন, প্রচলিত অস্ত্র দিয়ে বৃত্রাসুরকে নিধন করা যাবে না৷ যদি কেউ স্বেচ্ছায় নিজ অস্থিদান করে---ওই অস্থি দিয়ে নির্মিত অস্ত্রের সাহায্যেই একমাত্র বৃত্রাসুর বধ হতে পারে৷ তখন সমস্ত দেবতারা দধীচি মুনীর শরণাপন্ন হলেন৷ দধীচি মুনী সব জেনে সানন্দে নিজের জীবন দান করার জন্যে সম্মত হলেন৷ তারপর ‘দধীচি ত্যজিলা তনু দেবের মঙ্গলে’৷ তখন দধীচি মুনীর অস্থি দিয়ে বিশ্বকর্র্ম বানালেন বজ্র৷ আর সেই বজ্র দিয়ে ইন্দ্র বৃত্রাসুর নিধন করে অসুরদের পরাজিত করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করলেন৷

বলাবাহুল্য, ‘স্বর্গ’ বলে ঊধর্বাকাশে কোথাও একটা পৃথক স্থান আছে আর ‘নরক’ নামেও পৃথক কোনো স্থান রয়েছে, এ ধারণা নিছক কাল্পনিক৷ আসলে স্বর্গ হল--- মনোজগতের এক উচ্চাবস্থা --- যাকে ভূমামনের ‘স্বর্লোক’ বলা হয়৷ নরকও তেমনি অধোগতি প্রাপ্ত মনেরই এক অবস্থা৷ তেমনি সুর বা দেবতা অথবা ‘অসুর’ বা দানব বলে পৃথক কোন জীব নেই৷

‘‘কোথায় স্বর্গ কোথায় নরক৷

               কে বলে তা বহুদূর

মানুষেরই মাঝে স্বর্গ-নরক

               মানুষেতে সুরাসুর৷’’

তাই প্রকৃত পক্ষে, দেবতা হল সৎ মানুষদের প্রতীক,অসুর হল অসৎ অত্যাচারী মানুষের প্রতীক৷ আর ‘দধীচি’ হ’ল মহৎ আদর্শের জন্যে যাঁরা আত্মোৎসর্গ করেন তাঁদেরই প্রতীকী নাম৷

বর্তমানে প্রচলিত বাংলায় যাঁরা মহৎ আদর্শের জন্যে আত্মোৎসর্গ করেন তাঁদের জন্যে সাধারণতঃ ‘শহীদ’ শব্দ ব্যবহার করা হয়৷ আরবী ‘শহীদ্’ থেকে আগত বাংলা শ‘হিদ শব্দের প্রকৃত অর্থ ইসলাম ধর্মের জন্যে’ যারা জীবন উৎসর্গ করেন৷ আর Martyr-এর মূলগত অর্থ হ’ল, যাঁরা খৃষ্টধর্মের জন্যে আত্মত্যাগ করেছেন৷ যাইহোক, সেদিক থেকে ‘দধীচি’ শব্দটির অর্থ অনেক ব্যাপক---যাঁরা মহত্তর আদর্শের জন্যে আত্মোৎসর্গ করেন৷

‘দধীচি’ আসলে বিশেষ কোনো মুনীর নাম নয়, লোক শিক্ষার্থে রচিত পুরাণ কথিকায় মহান আদর্শের জন্যে আত্মোৎসর্গকারী প্রতীকী নামই ‘দধীচি’৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved