Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নেতাজী অন্তর্ধান রহস্য বিতর্কে বসু পরিবারের সদস্য

পি.এন.এ.
Mon, 09-05-2022

নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে নূতন করে বিতর্ক দানা বাঁধলো বসু পরিবারের সদস্য চন্দ্র কুমার বসুর এক পত্রে৷ জাপানের রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম এনে নেতাজীর পারলৌকিক ক্রিয়া করার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বিজেপিতে যোগদানকারী চন্দ্র কুমার বসু৷ নেতাজী সুভাষচন্দ্রের অসাম্প্রদায়িক আদর্শের কথা সর্বজন বিদিত৷ সেই পরিবারের সদস্য বিজেপি নেতা হঠাৎ করে নেতাজীর শ্রাদ্ধ করতে চাইছেন কেন? আসলে বিজেপিতে যোগ দিয়ে বাঙলায় তিনি বিজেপির জন্যে দৃষ্টান্তমূলক কিছু করতে পারেন নি৷ তাই এই মুহূর্তে বিজেপিতে তাঁর কোন কদর নেই৷ তাই প্রচারের আলোয় আসতে ভারতীয় রাজনীতির  চিরকালীন বিতর্কিত বিষয়টিকে হাতিয়ার করেছেন৷

এ বিষয়ে মক্ষম প্রশ্ণ তুলেছেন নেতাজী বিষয়ে গবেষক ইতিহাসবিদ চন্দ্রচূড় ঘোষ৷ প্রথমেই তিনি তোপ দেগেছেন চন্দ্রবসুকে৷ চন্দ্রচূড় ঘোষ বলেন---রাজনৈতিক অভিসন্ধি ও  সংকীর্ণ ব্যষ্টিস্বার্থে চন্দ্র বসু এই চিঠি লিখেছেন৷ চন্দ্রচূড়ের কথায়---এতদিন পরে কিসের ভিত্তিতে চন্দ্রবাবু তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু বিষয়ে নিশ্চিত হলেন৷ বসু  পরিবারের আর এক সদস্য জয়ন্তী রক্ষিত চন্দ্র বসুর বক্তব্যের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ণ তুলেছেন৷

চন্দ্রচূড় ঘোষের প্রশ্ণ---মনোজ মুখার্জী কমিশন যে রিপোর্ট দিয়েছিল তা কেন মানা হয়নি৷ তাইওয়ান সরকার  দুর্ঘটনার কথা অস্বীকার করেছেন৷ তা সত্ত্বেও দুর্ঘটনায় মৃত্যু নিয়ে অনড় কেন চন্দ্রবাবু? বেসরকারী বিশেষজ্ঞদের মত উড়িয়ে দিয়ে কেন শুধু সরকারী বিশেষজ্ঞদের মত নেওয়া হয়েছে৷ এমনি একগুচ্ছ প্রশ্ণ তুলে চন্দ্রচূড় ঘোষ বলেন--- নেতাজী সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের ছ’বছর পরে চন্দ্র বসু কি এমন প্রমাণ পেলেন যে তাহোকু বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে? চিতাভস্ম এনে নেতাজীর  পারলৌকিক ক্রিয়া করার আগে উপযুক্ত প্রমাণ দিয়ে দেশবাসীর কাছে স্পষ্ট করা চন্দ্র বসুর নৈতিক দায়িত্ব৷ জয়ন্তী রক্ষিত কটাক্ষ করে বলেন---স্বার্থসিদ্ধি বললে শুণতে খারাপ  লাগে৷ ও তো আমাদের পরিবারের একজন৷ তবে শুণেছি বিজেপিতে পাত্তা পায় না৷ নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে যে কটা ফাইল প্রকাশ করেছেন তা প্রধানমন্ত্রীর পাশে থেকেই নেহেরুর চিঠি দেখেছেন বসু পরিবারের সদস্যরা৷ সেই চিঠিতেও নেতাজীর মৃত্যুর কোন প্রমাণ নেই৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2020 (135)
  • February 2020 (162)
  • January 2020 (130)
  • December 2019 (135)
  • November 2019 (124)
Pagination
  • Previous page ‹‹
  • Page 6
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved