Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

প্রাউটের দৃষ্টিকোন থেকে বাঙলায় শোষণের স্বরূপ

নিজস্ব সংবাদদাতা
Sat, 04-06-2022

ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানের পর ১৯৪৭ সালে ৰাঙলা বিভাগের মধ্য দিয়ে এল ভারতীয়–সাম্রাজ্যবাদ্ শোষণের যুগ৷ স্বাধীনতা লাভের প্রথম পর্বে ক্ষুদ্র পশ্চিমবঙ্গ ছিল ভারতের অন্যান্য রাজ্য থেকে সবচেয়ে বেশী অগ্রসরমান রাজ্য৷ পশ্চিমবঙ্গের আঞ্চলিক আয় ছিল অন্যান্য রাজ্যের আঞ্চলিক আয় অপেক্ষা বেশী৷ বহু ৰাঙলার শিল্পপতি তখনও পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিরাজ করত৷ বহিরাগত শোষকেরা তাদের পরিকল্পনা মাফিক পশ্চিম ৰাঙলার শিল্প ও বাণিজ্যের বিশেষ বিশেষ ক্ষেত্রে থেকে ৰাঙলার শিল্পপতিদের উৎখাত করতে শুরু করে৷ স্বাধীনতাপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই ৰাঙলা–বঞ্চনার কাজ নির্দিষ্ট পরিকল্পনা মাফিক শুরু হয়ে যায়৷ স্বাধীনতা লাভের পরে পরেই পাটের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের স্বার্থে পশ্চিমবঙ্গের কৃষিজমি পাটচাষের জমিতে রূপান্তরিত হয়ে গেল৷ এর ফলে চাষীরা দু’দিক থেকে মার খেল৷ ধানজমি থেকে তাদের আয় বন্ধ হয়ে গেল৷ অন্য দিকে পাটের উৎপাদন খরচ বা বাজারদরও ৰাঙালী চাষীরা পেল না৷ বহিরাগত শোষকেরা কিন্তু দু’ তরফা লাভ করল৷ এক, সমুদয় পাট তারা বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রার সবটুকু আত্মসাৎ করল৷ আর দুই, নিজস্ব এলাকায় উৎপন্ন অপ্রয়োজনীয় ধান তারা পশ্চিমবঙ্গে ঢ়েলে দিল৷ অন্যদিকে পশ্চিমবঙ্গে রয়েছে মোট আশিটি পাটকল৷ ওই সমুদয় পাটকলগুলির মালিক হ’ল বহিরাগত পুঁজিপতি৷ এরা কোটি কোটি টাকার মুনাফা অর্জন করত৷ কেন্দ্রীয় সরকার ৰাঙলার পাট বিদেশে রপ্তানী করে বছরে আয় করে কোটি কোটি টাকা আর পাটজাত দ্রব্যের ওপর নানাবিধ ট্যাক্স, শুল্ক ইত্যাদি বাবদ আয় করে আরও অনেক কোটি টাকা৷ কেন্দ্রের কুড়ি শতাংশ বৈদেশিক মুদ্রা আসে ৰাঙলার পাট থেকে৷ ৰাঙলার পাট চাষীরা তাদের উৎপাদিত সম্পদ থেকে তাদের পরিশ্রমের ফসল থেকে সম্পূর্ণ বঞ্চিত৷ পশ্চিমবঙ্গও তার নিজস্ব সম্পদ থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার বিন্দুমাত্র লভ্যাংশও পায় না৷ কেন্দ্রীয় সরকার কম দামে মহারাষ্ট্র–গুজরাটক্ তুলা বিক্রয় করে৷ ৰাঙলার চাষীদের তার চেয়ে অনেক বেশী দামে কিনতে হয়৷ ফলে ৰাঙলার সুতি ও তাঁতবস্ত্রের উৎপাদন খরচ বেশী পড়ে৷ চীনীর ক্ষেত্রেও সেই একই ব্যাপার৷ ৰাঙলার খনিজ সম্পদ লোহা, কয়লা ইত্যাদি যখন অন্য রাজ্যে বিক্রী করা হয় তখন ৰাঙলাকে বিনালাভে তা দিতে হয় কিন্তু অন্য রাজ্য থেকে ৰাঙলাকে তেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হলে অধিক মূল্য দিতে হয়৷

বহিরাগতদের শোষণে ৰাঙলার ৯০ শতাংশ মানুষ আজ দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে৷ ৰাঙলার অর্থনৈতিক কাঠামো আজ সম্পূর্ণ বিধ্বস্ত৷ কিন্তু তা সত্ত্বেও ৰাঙলা থেকে প্রতিদিন গড়ে ১০ কোটি টাকা বহিরাগত শোষকদের মারফৎ ৰাঙলার বাইরে চলে যাচ্ছে৷ ৰাঙলার নিজস্ব শিল্প–উদ্যোগগুলি আজ প্রায় নির্মূল৷ ব্যবসা–বাণিজ্য সমেত বাঙলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলিও বহিরাগত শোষকদের হাতে৷ ৰাঙলার এক কোটিরও বেশী কর্মক্ষম যুবক কর্মহীন, অন্যদিকে চাকুরী ক্ষেত্রে ৬০ শতাংশ লোককে ৰাঙলার বাইরে থেকে আনা হয়৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • February 2021 (117)
  • January 2021 (207)
  • December 2020 (82)
  • November 2020 (149)
  • October 2020 (87)
Pagination
  • Previous page ‹‹
  • Page 4
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved