Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সাধনা কবে থেকে শুরু করা উচিত?

শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী

ৰুদ্ধিমান ব্যষ্টি শৈশব অবস্থা থেকেই ধর্মসাধনা করৰে৷ কারণ মানুষের শরীর দুর্লভ, আর তার থেকেও দুর্লভ সেই জীবন যা সাধনার দ্বারা সার্থক হয়েছে৷ সব কাজ সঠিক সময়ে করা উচিত৷ যেমন আষাঢ় মাসে ধান রোপণ করা উচিত, আর অঘ্রাণে কাটা উচিত৷ কেউ যদি অঘ্রাণে রোপণ করে তবে সমস্যা হয়ে যাৰে৷ ফসল হৰে না৷ ঠিক ওই রকম কেউ যদি ভাবে ৰৃদ্ধ বয়সে ধর্মসাধনা করৰ, তাহলে খুব ৰড় ভুল হয়ে যাৰে৷ কারণ ৰৃদ্ধাবস্থা সমস্ত মানুষের জীবনে নাও আসতে পারে৷ কালকের সূর্যোদয় তোমার জীবনে নাও আসতে পারে৷ তাই কোন কাজ কালকের জন্যে ফেলে রাখা উচিত নয়৷ যখনই কিছু ভাল কাজ করার ইচ্ছা হয় তো তখনই করে নাও৷ তৎক্ষণাৎ করে নাও৷

তোমরা জান রাবণের কাছ থেকে রাম কিছু উপদেশ পেয়েছিলেন৷ যখন রাবণ মৃত্যুশয্যায়, তখন রাম তাঁকে ৰললেন, আপনি অভিজ্ঞ রাজা, আপনি আমাকে কিছু উপদেশ দিন৷ রাবণ ৰললেন, ‘‘শুভস্য শীঘ্রম, অশুভস্য কালহরণম্‌’’৷ যখন শুভ কাজ করার ইচ্ছা হয় তো সেটা তৎক্ষণাৎ করে নাও,then and there করো৷ এক মুহূর্ত দেরী হওয়া উচিত নয়৷ আর যখন অশুভ কাজ করার ইচ্ছা হৰে তখন দেরী করতে থাক, আজ নয় কাল, কাল নয় পরশু৷ রাবণ ৰললেন, দেখ রাম, আমার মনে ইচ্ছা ছিল স্বর্গ অবধি একটা সিঁড়ি বানিয়ে দেৰ, কিন্তু আজ নয় কাল, কাল নয় পরশু করতে কারতে আজ আমার মৃত্যু এসে গেল, সিঁড়ি বানানোর কাজ শুরু হ’ল না৷ আর দ্বিতীয় কথা, ‘‘অশুভস্য কালহরণম্‌’’৷ আমার মনে ইচ্ছা হয়েছিল সীতার অপহররণ করৰ৷ এটা অশুভ কর্ম ছিল৷ যদি আমি দেরী করতাম, আজ না কাল, কাল না পরশু, তাহলে এই অশুভ কর্ম আমার দ্বারা হত না, আর আমাকে এই রকম মৃত্যু বরণ করতে হত না৷ তাহলে ‘‘শুভস্য শীঘ্রম্‌ অশুভস্য কালহরণম্‌’’৷

চার-পাঁচ বছরেই মানুষের মধ্যে অল্প-বিস্তর ৰুদ্ধির উদয় হয়, উন্মেষ হয়৷ ওই সময় থেকেই সাধনার পথে আসা উচিত, সাধনা শুরু করে দেওয়া উচিত৷ ৰৃদ্ধাবস্থার জন্যে অপেক্ষা করা উচিত নয়৷ কারণ ৰৃদ্ধাবস্থা আসতে নাও পারে৷ অনেকের হয় তো আজকেই শেষ দিন৷ জীবনে কালকের দিন নাও আসতে পারে৷ আর একটা কথা৷ ধরে নাও, জীবনে বৃদ্ধাবস্থা এলেও তার জন্যে একটা কথা মনে রাখা দরকার, শরীর যখন সুস্থ, বয়স কম সেই সময়ই সাধনার উচিত সময়৷ বৃদ্ধাবস্থায় তো শরীর দুর্বল হয়ে পড়ৰে, রক্তে তেজ থাকৰে না৷ নোতুন কাজ মানুষ বৃদ্ধাবস্থায় শুরু করতে পারে না৷ যা কিছু কাজ অল্প বয়সে শুরু করা উচিত৷ শুধুমাত্র এই নয়, আর একটি কথা৷ প্রতিটি কর্ম অভ্যাসের দ্বারা পুষ্ট হয়৷ সাধনাও ধীরে ধীরে অভ্যাসের দ্বারা পুষ্ট হয়৷ তাই যত কম বয়সে সাধনা শুরু করা যায় তত ভাল, বৃদ্ধাবস্থায় সাধনা শুরু করলে কবে তা পুষ্ট হৰে? সেইজন্যে এইকথা মনে রাখৰে, ‘‘কৌমার আচরেৎ প্রাজ্ঞঃ ধর্মান ভাগবতানিহ’’৷

ৰুদ্ধিমান ব্যষ্টি কৌমার, অর্থাৎ ছোট বয়স থেকেই ধর্মসাধনা শুরু করৰে৷ কেন? ‘‘দুর্লভং মানুষং জন্ম তদপ্যধ্রুবমথর্দম্’’৷ দেখ, কত গাছপালা, পোকা-মাকড়, তারপর ধীরে ধীরে, নানা জীবনের স্তর পার হয়ে মনুষ্য জন্ম পাওয়া গেছে, মানুষের শরীর লাভ হয়েছে৷ এই মনুষ্য শরীর অবশ্যই দুর্লভ৷ মানুষের শরীর পাওয়ার পরেও যদি কারোর জীবনযাত্রা পোকা-মাকড়ের মত হয় তবে খুব দুঃখের কথা৷ পবিত্র সাধনার দ্বারা মানুষের জীবন সার্থক হয়৷ এইভাবে তোমার মনুষ্য জীবন তো আরও দুর্লভ৷ সেইজন্যে ৰুদ্ধিমান মানুষ এই দুর্লভ বস্তু পাওয়ার চেষ্টা করৰে৷ যে সাধনার পথে নেই তার কর্তব্য আজই সাধনা শুরু করে দেওয়া৷ যে সাধনার পথে আছে, সে আজ থেকেই জোরদার সাধনা শুরু করে দিক৷ তবে মানুষের দেহে আসা তার সার্থক হৰে৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • September 2020 (72)
  • August 2020 (52)
  • July 2020 (80)
  • June 2020 (96)
  • May 2020 (31)
Pagination
  • Previous page ‹‹
  • Page 5
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved