শিল্পগুরু সম্মান পাচ্ছেন বাঙলার শোলাশিল্পী বাঙলার শোলশিল্পের খ্যাতি বিশ্বজুড়ে৷ বিশ্বের বিভিন্ন সংগ্রহ শালায় শোভা পাচ্ছে বাঙলার শোলার সুনিপুন শিল্প-কর্ম৷ বর্ধমান জেলার মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম শোলা শিল্পের জন্যে খ্যাত৷ এই গ্রামের শোলা শিল্পি আশিষ মালাকার এবার শোলাশিল্পে তাঁর অবদানের জন্য আশিষ ‘শিল্পগুরু’ সম্মান পাচ্ছেন৷ কেন্দ্রীয় সরকার প্রতিবছর হস্ত শিল্পে অবদানের জন্যে বিভিন্ন শিল্পিকে এই সম্মান দিয়ে থাকে আশিষ মালাকার এর আগে শোলা শিল্পে তাঁর নৈপুণ্যের জন্যে রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছেন৷ এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তাঁর শোলা শিল্প প্রশংসা পেয়েছেন৷ আদিত্য মালাকরও সোলা শিল্পে নিপুণতার জন্যে রাষ্ট্রপতি পুরস্কার ও ‘শিল্পগুরু’ সম্মান পান৷ আশিস বাবুর ঠাকুমা কাত্যায়নী মালাকারও রাষ্ট্রপতি পুরস্কার পান৷ তাঁর এই সম্মানে জেলায় মানুষ ও আশিষ বাবুর পরিবার খুশি৷
আধ্যাত্মিক প্রসঙ্গ
প্রাউট প্রবক্তার ভাষায়
সম্পাদকীয়
প্রবন্ধ শিরোনাম
পুরানো মাসিক খবর
- February 2021 (117)
- January 2021 (207)
- December 2020 (82)
- November 2020 (149)
- October 2020 (87)