Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

শক্তির স্পর্ধা পতনের পথ

নিজস্ব সংবাদদাতা
Mon, 09-05-2022

চল্লিশ বছর অতিক্রান্ত৷ বিংশ শতাব্দীর পৈশাচিকতম ঘটনাটি ঘটেছিল সভ্যতা ও সংসৃকতির পীঠস্থান কলিকাতা মহানগরীর বুকে প্রকাশ্য দিবালোকে বিজন সেতুর উপর৷ বিজন সেতু কোন বিজন উপবন নয়৷ শহরের মাঝে ঠিক বালিগঞ্জ স্টেশনের পাশেই রেল লাইনের ওপর দিয়ে ব্রীজটি একপাশে ব্যস্ততম গড়িয়াহাট ওপর দিকে কসবা ই.এম বাইপাস সংযোগ৷ যা আজকের মত এতটা জমজমাট ছিল না৷ তবে সেতুর দুইপাশে জনবসতি, দোকান বাজার, কাঁচা সবজির বাজার---সকাল থেকেই অসংখ্য মানুষের  আসা-যাওয়া শুরু হয়ে যায়৷ এই জনবহুল স্থানকেই বেছে নিয়েছিল সেদিনের শাসক দলের ঘাতক বাহিনী আনন্দমার্গকে নিশ্চিহ্ণ করতে৷

জনমানসে প্রশ্ণ আসা স্বাভাবিক---আনন্দমার্গের ওপর এত আক্রোশ কেন সিপিএমের৷ উত্তর খুব সহজ আনন্দমার্গের জীবন দর্শন৷ কম্যুনিষ্ট মতাদর্শে ধর্ম আফিম৷ আনন্দমার্গ দর্শন যুক্তি ও বিজ্ঞান সমস্ত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রকৃত মানব ধর্ম কি৷ সেইসঙ্গে এও বুঝিয়ে দিয়েছে ধর্মবিহীন মানব জীবন পশুর চেয়ে অধম জীবন৷ মানুষের আর্থিক মুক্তির ক্ষেত্রেও কম্যুনিজমের ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে সুষ্পষ্ট ও সুনির্দিষ্ট পথ নির্দেশনা দিয়েছে আনন্দমার্গ দর্শনের প্রাউট তত্ত্ব  প্রতিটি মানুষের জীবনধারণের নূ্যনতম প্রয়োজনের পূর্ত্তির নিশ্চিততা ও সমাজের সকল মানুষের, সব শ্রেণীর মানুষের সার্বিক কল্যাণের  বাস্তব সম্মত পথ নির্দেশনা দিয়েছে৷ অর্থনীতিকে আধ্যাত্মিক ভিতের ওপর প্রতিষ্ঠিত করে সর্বাঙ্গ সুন্দর আদর্শ সমাজ গড়ে মানুষকে প্রকৃত প্রগতির পথ নির্দেশনা দিয়েছে প্রাউট তত্ত্ব৷ তাই আনন্দমার্গের অভ্যুত্থানে সমাজতন্ত্রের অসার বুলি সর্বস্ব কম্যুনিজমের অকাল মৃত্যুর ঘন্টা ধবনি বেজে গিয়েছিল৷ তাই আনন্দমার্গের আত্মপ্রকাশে আতঙ্কিত সিপিএম আনন্দমার্গকে শেষ করে দিতে চেয়েছিল৷ শাসন ক্ষমতা দখল করেই রাষ্ট্রশক্তির স্পর্ধায় স্পর্ধিত সিপিএম শুধু বিজন সেতু নয় তার আগে পরেও আনন্দমার্গের ওপর আক্রমন করেছে, সন্ন্যাসী হত্যা করেছে সিপিএম৷

কিন্তু সেদিন রাষ্ট্রশক্তির ক্ষমতায় অন্ধ শাসক বুঝেনে  কয়েক জন সন্ন্যাসীকে হত্যা করে আদর্শকে শেষ করা যায়নে৷

চল্লিশ বছর আগে যে ক্ষমতায় দম্ভ সি.পি.এম আনন্দমার্গকে শেষ করার ঔদ্ধত্য দেখিয়েছিল সেই ঔদ্ধত্যই সিপিএম কে বিনাশের পথে ঠেলে দিয়েছে৷ আনন্দমার্গ আজও এগিয়ে চলেছে তার সুমহান আদর্শকে অবলম্বন করে দুর্বার গতিতে৷

 

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
  • March 2021 (139)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved