Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

সুপ্রিম কোর্টে সাতে নেই বাংলা প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব সংবাদদাতা
Sat, 13-07-2019

আমরা বাঙালী আন্দোলন

সম্প্রতি সুপ্রিম কোর্ট তার রায় প্রকাশের মাধ্যম হিসাবে হিন্দী, ইংরাজীর সাথে আরও পাঁচটি ভাষাকে বেছে নিয়েছে৷ তার মধ্যে উড়িয়া, অসমিয়া থাকলেও বাংলা ভাষার স্থান হয়নি৷

আইনি দোহাই দিয়ে বাঙলার তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী ও রাজনৈতিক দলগুলো নীরব থাকলেও প্রতিবাদে পথে নেমেছে ‘আমরা বাঙালী’ সংঘটন৷ ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে গত ৬ ও ৯ই জুলাই শিয়ালদহ ষ্টেশন ও দমদমে দুইটি সভার আয়োজন করা হয়৷

‘আমরা বাঙালী’র পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ জানান গোঁজা-মিলের হিসাবে হিন্দীকে ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা দেখানো হয়েছে৷ কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা৷ বিহার ও উত্তরপ্রদেশের মানুষের মাতৃভাষা হিন্দী দেখানো হয়েছে৷ এটা হিন্দী সাম্রাজ্যবাদের একটা চতুর চাল৷ বিহার, উত্তরপ্রদেশে বেশ কয়েকটি ভাষাভাষীর জনগোষ্ঠী আছে৷ যেমন অঙ্গিকা, মৈথিলী, ভোজপুরী, মগহী, বুন্দেলী, বাঘেলী প্রভৃতি৷ এই ভাষাগুলোকে জোর পূর্বক অবদমন করে হিন্দীকে এদের মাতৃভাষা দেখানো হয়েছে৷ নতুবা বাংলাই ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা৷ শুধু তাই নয়, ভারতে সব থেকে উন্নত শিল্প, সাহিত্য, সংস্কৃতির ধারক বাংলা ভাষা৷ রাষ্ট্রসংঘও বাংলাকে মধুরতম ভাষা বলে স্বীকৃতি দিয়েছে৷ তাই গোঁজা-মিলের তথ্য মেনে নিলেও হিন্দী, ইংরাজীর পর সুপ্রিম  কোর্টের রায় প্রকাশের মাধ্যম হওয়া উচিত বাংলা৷ সেখানে সাতটি ভাষার মধ্যে বাংলার স্থান হয়নি৷ অথচ উড়িয়া, অসমিয়া স্থান পেয়েছে৷ খোদ অসমেই অসমিয়া ভাষা অপেক্ষা বাংলা ভাষী মানুষের সংখ্যা বেশী৷ অথচ সুপ্রিম কোর্টও বাংলাকে বঞ্চিত করল৷ এরপর আমাদের দুঃখ ও বঞ্চনার কথা জানাবার আর কোনও স্থান নেই৷ তাই এখন পথে নামা ছাড়া বাঙালীর কাছে আর অন্য কোনও উপায় নেই৷

শ্রী দাশ আরও বলেন, গণতন্ত্র রক্ষার অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা৷ মোদী জমানায় সেই স্তম্ভও নড়ে উঠেছে৷ কিছুদিন আগে সুপ্রিম কোর্টেরই এক গণ্ডা বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন৷ সিবিআই-এর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে৷ গত লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনেরই এক সদস্য প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ এনে পদত্যাগ করেন৷ ভারতের গণতন্ত্র আজ বিপন্ন৷ বাঙালী জনগোষ্ঠীর অস্তিত্বও বিপন্ন৷

গণতন্ত্র রক্ষা ও বাঙালী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় ‘আমরা বাঙালী’ অবিলম্বে বৃহত্তর আন্দোলনে নামবে বলে শ্রী দাশ জানান৷ তিনি দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান৷ সভা দুটিতে বক্তব্য রাখেন শ্রী জয়ন্ত দাশ, বাপী পাল, গোপাল রায়চউধুরী, শৈলেন মোদক, তপোময় বিশ্বাস, ধীমান চক্রবর্তী প্রমুখ৷ সভা চলাকালীন গণস্বাক্ষর সংগ্রহ করা হয়৷ সভার শুরুতে ও শেষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর সরকার৷

                                                                                                                                   

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
  • March 2021 (139)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved