বিশ্বকাপে বড় অঘটন জার্মানির বিদায়l নক-আউটে গতি-শক্তি আর শিল্পের ঝলক দেখা যাবে
২০১৮ রাশিয়া বিশ্বকাপ জ্বরে মজে থাকা ফুটবল প্রেমীরা ইতোমধ্যেই বেশ কিছু অতুলনীয় ম্যাচ দেখে আপ্লুত হয়েছে৷ গ্রুপ লীগের খাদের কিনারা থেকে উঠে এসেছে আর্জেন্তিনা৷ ফ্রান্স, ব্রাজিলও সহজে দ্বিতীয় রাউণ্ডে যেতে পারেনি৷ আর সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে দক্ষিণ কোরিয়া৷ শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়ার টিকিট হাতে ধরিয়ে দিল৷ এশিয়ার দেশের এই পারফরম্যান্স আমাদের অনুপ্রেরণা যোগাবে৷ তবে ভাল ফুটবল উপহার দিয়েছে ক্রোয়েশিয়া, নাইজিরিয়া, জাপান ইত্যাদি দলগুলো৷ তথাকথিত অনামী দলগুলিই গ্রুপ লীগে ভাল ফুটবল উপহার দিয়েছে৷ মোটামুটিভাবে বিশ্বকাপ জমে উঠেছে বলা যায়৷