লেখক সাক্ষী গোপাল দেব তোমার কথা ভাবতে গেলে হারাই আমি নিজে তোমার কথা ফুরায় নাকো বলব আমি কি যে৷৷ তুমি অরূপ রূপের মাঝে ছড়িয়ে আছো মোহন সাজে আমার আঁখি রূপে বিভোর তোমার মনসিজে৷৷ তোমার রূপের জ্যোতিঃ রাশি মনের যত তম নাশি দেয় ভরিয়ে আলোর বিভায় সকল বিশ্ববীজে৷৷ Log in or register to post comments