Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

উদ্দীপনাপূর্ণ আধ্যাত্মিক পরিবেশে পালিত হ’ল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মতিথি উৎসব আনন্দপূর্ণিমা

নিজস্ব সংবাদদাতা
Sat, 04-06-2022

গত ১৬ই মে ছিল বৈশাখী পূর্ণিমা৷ বিশ্বের আনন্দমার্গীদের কাছে এই দিনটি আনন্দপূর্ণিমা হিসেবে পরিচিত৷ ১৯২১ সালের এই বৈশাখী পূর্ণিমাতে জন্ম নিয়েছিলেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী৷ যিনি লৌকিক জীবনে শ্রীপ্রভাতরঞ্জন সরকার নামে পরিচিত৷ বিশ্বের প্রতিটি আনন্দমার্গ ইয়ূনিটে এই দিনটি আনন্দপূর্ণিমা তিথি হিসেবে পরমভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন আনন্দমার্গীরা৷

এদিন বিশ্বের আনন্দমার্গীদের প্রাণকেন্দ্র কলিকাতা ভি আইপি নগর আশ্রমে ভক্তিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মতিথি উৎসব পালিত হয়৷ ১৫ই মে সন্ধ্যা সকাল ৬টায় অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন শুরু হয়,১৬ই মে ৬টা ৭মিনিটে কীর্ত্তন শেষ হয়৷ এরপর মিলিত সাধনা, বাণীপাঠ ও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন ছিল৷ বাণীটি ছিল ---‘‘অভিস্ফূরণের গোড়ার ও শেষের কথা হচ্ছে চলমানতা......গতিশীলতা৷ চলায় যেমন বিরতি নেই, চলার পথেও তেমনই যতিচিহ্ণ নেই৷ এই চলাতেই থেকে যাচ্ছে শ্বাশ্বতী নীতি চেতসার সঙ্গে  কালঞ্জয়ী ইন্দ্রিয়োত্তর অনুভূতির মণিকাঞ্চন সমাহার, থেকে যাচ্ছে তাদের সমকেন্দ্রিকতা৷

একথা শুধু নিজে জানলেই বা মেনে চললেই চলৰে না৷ সকল জীবের বৈবহারিক জীবনেও এর উত্তরণ ঘটাতে হৰে৷ প্রতিটি জীবনকে সার্থকতার ফুলে-ফলে কোরকে-কলিতে ভাস্বর করে তুলতে হৰে৷তাদের ৰুঝিয়ে দিতে হৰে চলার পথের চরিতার্থতার সার কথা৷’’

বাণীর ব্যাখ্যা করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ এরপর আলোচনা সভায় গুণীজনেরা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী  অবদানের ওপর বক্তব্য রাখেন৷ সহস্রাধিক মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, স্থানীয় মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় ও চিকিৎসা শিবিরের আয়োজন করেছিল আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের মহিলা শাখা, সেখানে প্রায় ২০০জন রোগীর চিকিৎসা করা হয়৷

এই দিন আনন্দনগরে মহাসমারোহে আনন্দ পূর্ণিমা উৎসব পালিত হয়৷ বাঙলা দেশের বিভিন্ন ইয়ূনিটে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মতিথি উৎসব পালিত হয়৷ ত্রিপুরা, খোয়াই, তেলিয়ামুড়া কাঞ্চনপুর, আগরতলা সহ প্রতিটি ইয়ূনিটেই দিনটি পালন করা হয় ভক্তি ও শ্রদ্ধা সহকারে৷

বাঁকুড়া দূর্লভপুরে আনন্দমার্গস্কুলে এদিন ভোর থেকেই উৎসব শুরু হয়৷ ভোর ৪-৩০ মিনিট থেকে প্রভাত ফেরী, পাঞ্চজন্য,অখণ্ডকীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিতহয়৷ আলোচনা সভায় মানব কল্যাণে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদানের ওপর বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক নিশাকর পাণ্ডা, গঙ্গা জল ঘাটি থানার আই.সি অসীম সরকার, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও স্কুলের শিক্ষকবৃন্দ৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করেন আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত৷ তাঁকে সাহায্য করেন স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা৷

 

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved