Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

১২ মিরাজ যুদ্ধবিমান ২০০০ হামলা

 পি.এন.এ.
Sun, 03-03-2019

কশ্মীরে ভারতীয় আধাসেনাবাহিনীর ৪৯জন জওয়ান শহীদ হওয়ার ১২দিন পর ভারত পুলওয়ামা হামলার বদলা নিল৷ গত ২৬শে ফেব্রুয়ারী, মঙ্গলবার, ভোর রাতে ভারতীয়  বায়ুসেনার  ১২টি  মিরাজ  ২০০০ যুদ্ধবিমান পাক অধিকৃত কশ্মীর  পেরিয়ে  পাকিস্তানের সীমায় ঢুকে জঙ্গী সংঘটন  জইশ-ই-মহম্মদের  একটি বড় ঘাঁটির  ওপর  বোমা ফেলে গুঁড়িয়ে দিয়েছে৷ এরফলে ওই জঙ্গী সংঘটনের  ৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে৷

ভারত যে যুদ্ধ বিমান দিয়ে জঙ্গি ঘাঁটিতে  বোমা ফেলেছে এগুলি হল মিরাজ ২০০০ যুদ্ধবিমান৷ ১২টি যুদ্ধবিমান  পাঠানো  হয়েছিল৷  মিরাজ পাকিস্তানের  অন্ততঃ ৮০কিমি  ভেতরে গিয়ে জঙ্গী ঘাঁটিতে আঘাত  হেনেছে৷ নিহতদের মধ্যে ছিল জইশ প্রধান মওলানা মাসুদ আজহারের শ্যালক মওলানা ইউসুফ  আজহার  ওরফে  উস্তাদ  ঘাউড়ি৷ এই  ইউসুফ আজাহারই কান্দাহার বিমান  অপহরণের মাষ্টারমাইন্ড ছিল একসঙ্গে  বহু জঙ্গী নেতাসহ ৩৫০ জন জঙ্গীকে খতম করাকে ভারতের পক্ষে বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে৷ এদিন জঙ্গীদের পর পর ৩টি জায়গায় বোমা ফেলা হয়েছে৷ প্রথমটি বালাকোর্টে, দ্বিতীয়টি মুজফফরবাদ ও তৃতীয়টি চাকোটিতে৷ রাত ৩টে ৩০মিনিটে যুদ্ধবিমানগুলি রবানা হয়েছিল, এরপর ১ম টার্গেট বালাকোর্টে বোমা ফেলে ৩টে ৪৫মিঃ, ৩টে ৪৮ মিনিটে দ্বিতীয় টার্গেট মজফফরবাদে  বোমা ফেলা হয়, আর এরপর ৪টা ৬মি চকোটিতে  বোমা ফেলা হয়৷  মোট ২১ মিনিটে অভিযান শেষ৷

পাকিস্তানের প্রতিক্রিয়া

এত শীঘ্র ও আচমকা ভারতের  পক্ষে বায়ুসেনার  এই প্রত্যাঘাতে  পাকিস্তান  সরকার  দিশাহারা৷ পরে পাক সরকারের তরফে  জানানো হয়েছে, নির্বাচনের আবহে ঘরোয়া  রাজনৈতিক  স্বার্থে গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে  ঝঁুকির  মুখে ঠেলে  দেওয়া হ’ল৷ ভারত অকারণে  আগ্রাসন দেখিয়েছে, কখন ও কোথায় এর জবাব  দেওয়া  হবে, তা পাকিস্তানই বেছে নেবে৷

J              ঠিক সময়ে ঠিক জায়গায় ভারতের আক্রমণের জবাব দেবে পাকিস্তান৷

---ইমরান খান

J              সংঘর্ষ আরও বাড়বে৷

---প্রাক্তন বায়ুসেনাপ্রধান অরূপ রাহা

J              যুদ্ধে কারও কোন লাভ হয় না৷ আমরা যুদ্ধ চাই না৷   ---পাক সেনা মুখপাত্র

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • February 2021 (117)
  • January 2021 (207)
  • December 2020 (82)
  • November 2020 (149)
  • October 2020 (87)
Pagination
  • Previous page ‹‹
  • Page 4
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved