Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

২৩ শে জানুয়ারীর অঙ্গীকার

পথিক  বর
Sat, 01-02-2020

রাস্তাটা দিয়ে প্রায়ই যাই, কখনো চোখে পড়েনি আজ পড়লো৷ মূর্ত্তিটার চারপাশে বাঁশের ভারা বাঁধা৷ হঠাৎ কেন! ভালোই তো ছিল কাক- শালিখের আশ্রয়স্থল হয়ে৷

সামনে ২৩শে জানুয়ারি, নেতাজী তোমায় স্মরণ করতে হবে না! সারা বছর তো কাক-শালিখের....ভরা থাকে৷ এই একটা দিনের জন্যে একটু ঘষে মেজে ঝকঝকে করে নিতে হবে৷ তারপর তো যেই কে সেই৷ কে আর তোমায় মনে রাখে ! কতই তো খোঁজা হ’ল, কোথায় গেলে! আজকাল আবার স্যোশাল মিডিয়া নাকি বলে! ফেক নামে ভেক নামে কতই না লেখালেখি! তবু তুমি কোথায়---কেউ জানে না৷

নেতাজি, যারা তোমায় দেশ ছাড়া করেছে, যারা চক্রান্ত করে শুধু তোমার সঙ্গে নয়, সমগ্র দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে৷ তারা বেশ বহাল তবিয়তেই আছে৷ বড় বড় সুউচ্চ মূর্ত্তিও বসেছে৷

শুধু তুমি! নেতাজি তোমাকে নিয়ে এই একটা দিনে বুলির ফোয়ারা ছুটবে৷ কত দাবী উঠবে তোমায় নিয়ে৷ তারপর ২৩শের রাত ফুরোলেই তুমিও ফুরিয়ে যাবে৷ না, ভুল বললাম৷ ভারতের রাজনীতির ব্যবসায় এখনও তুমি সেরা মূলধন, তাই তুমি থাকবে কপোট নেতাদের কন্ঠ-ওষ্ঠ জুড়ে, তুমি থাকবে রাজনীতির রঙ্গমঞ্চে দেশপ্রেমের সংলাপ হয়ে৷

তোমার সুমহান আদর্শ, তোমার দেশপ্রেম, স্বাধীনতার জন্যে তোমার আত্মত্যাগ---দুর! দুর! ওসব বোকাদের জন্যে তাই তো তোমায় দেশ থেকে সরিয়ে দিয়েছে এক কপোট দেশপ্রেমিক অহিংসার পূজারী ! আজ আবার তারই এক জাত-ভাই প্রথম প্রধানমন্ত্রীর টুপি পরিয়ে বাহবা নিতে চাইছে৷ তুমি কিন্তু অজ্ঞাতেই থেকে গেলে৷ তোমার গোপন ফাইল প্রকাশের গাল ভরা প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর টুপির অন্তরালেই থেকে গেল৷

মাঝে মাঝে মনে হয়, এই লোক ঠকানো রাজনীতি  কতদিন,আর কতদিন! পাঁকেই তো পদ্ম ফোটে৷ এই পঙ্কময় স্বার্থ-লোভ আর হিংস্ররাজনীতির বিষাক্ত বৃত্ত থেকে বেরিয়ে আসবে না সেইসব দামাল ছেলে, জীবন মৃত্যু যাদের কাছে পায়ের ভৃত্য! নেতাজির স্বপ্ণের ভারত সার্থক রূপ পাবে তাঁদের ত্যাগ তিতিক্ষায়৷

আসছে, সেই দিন আসছেই৷ বৃথাই নেতাজি তোমায়  খোঁজা সাংহাই, তাইহুকো, মসকোয়,সানওয়াজ, খোসলা, আর মুখার্জী কমিশনের পাতায় পাতায়৷ নেতাজি তুমি আছ তোমার স্বপ্ণে, তোমার ত্যাগে তোমার আদর্শে৷ সেই আদর্শে উদ্বুদ্ধ  হয়ে বাঙলার দামাল ছেলেরা আবার জাগছে সাধনায়, সেবায় , ত্যাগে মহান হয়ে৷ রাজনীতির সব পাশার দান উল্টে যাবে একদিন৷ উল্টে দেবে বাঙলার দামাল ছেলেরা---এটাই হোক ২৩শে জানুয়ারীর অঙ্গীকার৷

জয়তু নেতাজি, জয় বাঙালীস্তান৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2022 (106)
  • July 2022 (93)
  • June 2022 (167)
  • May 2022 (92)
  • April 2022 (168)
Pagination
  • Page 1
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved