Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

‘আমরা বাঙালী’র পক্ষ থেকে জেলায় জেলায় মাতৃভাষা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা
Tue, 08-03-2022

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী৷ মাতৃভাষা বাংলাকে দাবীয়ে রেখে তৎকালীন পূর্বপাকিস্তান সরকার উর্দুকে সরকারী ভাষা হিসেবে চালু করার প্রতিবাদে ডাকা (ঢাকা) বিশ্ব বিদ্যালয়ে প্রবল ছাত্র আন্দোলন শুরু হয়৷ এই বিক্ষোভ আন্দোলন দমন করতে পাকিস্তান পুলিশ গুলি চালায়৷ ফলে ৫টি তরুণ তাজা প্রাণ অকালে ঝড়ে পরে৷  পরবর্তী কালে ১৯৬১ সালে ভারতের অসম প্রদেশেও বাঙালীদের মুখের ভাষা কেড়ে নিয়ে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অসম সরকার৷ এর প্রতিবাদে  অসমের বাংলা ভাষী এলাকায় প্রবল প্রতিবাদ আন্দোলন শুরু হয়৷ অসমের শিলচর রেল ষ্টেশনে এক বিক্ষোভ আন্দোলন দমন করতে অসম সরকারের পুলিশ গুলি চালালে ১১ জন তরুণ/তরুণী আত্মবলিদান করেন ১৯৬১ সালের ১৯শে মে৷

এই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় ইউনেস্কো (বিশ্ব সংস্থা) এই ২১ শে ফেব্রুয়ারী দিনটিকে ‘‘বিশ্ব মাতৃভাষা’’ দিবস হিসেবে স্বীকৃতি দেয়৷ আজ সেই ২১শে ফেব্রুয়ারী৷ ডাকার (ঢাকার) রাজপথে যখন শতসহস্র মানুষের ঢল তখন পিছিয়ে নেই ভারতের বাংলা ভাষী এলাকাও৷

‘‘আমরা বাঙালী’’ দলের পক্ষ থেকে আজ সেই সকল আত্মবলিদান কারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বাঙালীস্তানের প্রতিটি অঞ্চলে মর্যাদার সঙ্গে মাতৃভাষা দিবস পালন করা হয়৷  ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্যামবাজার বাটার মোড়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একটি সভা অনুষ্ঠিত হয়৷  এখানে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্‌হা, সংঘটন সচিব জয়ন্ত দাশ, মোহন অধিকারী, অরূপ মজুমদার, সাগরিকা পাল, প্রণতি পাল, শেখর সাহা প্রমুখ৷ কোচবিহার জেলার  মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহরের প্রাণকেন্দ্র সাগর দিঘীর দক্ষিণ প্রান্তে অবস্থিত শহীদ বাগে৷ ডাকার (ঢাকার) পঞ্চ শহীদ ও ভারতের শিলচরের একাদশ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ প্রাক্তন জেলা সচিব শ্রী সন্তোষ কুমার মোদকের পরিচালনায় একে একে শহীদদের প্রতি পুষ্পাঞ্জলী নিবেদন করা হয়৷

জেলা সচিব শ্রী শয়নকান্তি দাস প্রথমেই পুষ্পার্ঘ্য নিবেদন করে  অনুষ্ঠানের সূচনা করেন৷ পরে শ্রী দলেন্দ্র নাথ রায়, সুবোধ বর্মন, স্বদেশ সরকার, অমিতা দাস, জীবনকুমার সাহা, শচীন মোদক, হীরক দেবনাথ, শ্রীমতি ভানুমতী রায় ও অতিথি শ্রী রাজকৃষ্ণ গিরি মহাশয় ও অন্যান্যরা পুষ্পাঞ্জলি নিবেদন করেন৷ শেষে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন শ্রী দলেন্দ্রনাথ রায়, শ্রী স্বদেশ সরকার ও অতিথি শ্রী রাজ কৃষ্ণ গিরি মহাশয়৷ অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রচুর মানুষের সমাগম হয়৷ সমগ্র অনুষ্ঠান টি কোবিড বিধি মেনে অনুষ্ঠিত হয়৷

ঝাড়খণ্ডে মূল অনুষ্ঠান হয় টাটানগরে৷ সাকচি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ শিলচর আগরতলাতেও মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালন করেন ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা৷ পশ্চিমবঙ্গেও প্রতিটি জেলায় মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালন করে ‘আমরা বাঙালী’৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
  • March 2021 (139)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved