পঞ্চায়েত নির্বাচনে আবার হাইকোর্টের ধাক্কা
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার আবার ধাক্কা খেল৷ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র পেশে বাধাদানকে কেন্দ্র করে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের মধ্যস্থতায় রাজ্যকমিশন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে ১৪ই মে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছিল৷ যদিও নির্বাচকমন্ডলীর নিরাপত্তা নিয়ে রাজ্যকমিশন ও রাজ্যসরকারের মধ্যে বাদানুবাদ চলছিলই৷ ৩০শে এপ্রিল আবার রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে প্রতিবেদন আদালতে পেশ করল তাতে অসন্তুষ্ট হয়ে বিচারপতি ঘোষণা করলেন, ১৪ই মে দির্ধারিত পঞ্চায়েত ন
পুণ্য তিথিতে আনন্দমার্গের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮ তম শুভ জন্মতিথি তথা ৯৭ তম জন্মবার্ষিকী উৎসব উদযাপিত হল৷ বিশ্বের ১৮২ টি দেশে আনন্দমার্গীরা মহাসমারোহে এই দিনটিকে পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন৷
১৯৮২ সালের ৩০শে এপ্রিল কলকাতার বিজন সেতু এলাকায় ও বণ্ডেল গেটে আনন্দমার্গের ১৭জন সন্ন্যাসী-সন্ন্যাসিনীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও সেই সপ্তদশ ‘দধীচি’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে, সঙ্গে সঙ্গে ‘মানবতা বাঁচাও’ শ্লোগান তুলে গত ৩০শে এপ্রিল দুপুর দু’টোয় দেশপ্রিয় পার্ক থেকে বিজন সেতুর উদ্দেশ্যে এক মৌন মিছিল বের হয়৷ সিপিএমের হার্মাদ বাহিনীর দ্বারা সংঘটিত এই পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মৌন মিছিল বিজন সেতুতে