Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ভাটপাড়া বাংলার লজ্জা

নিজস্ব সংবাদদাতা
Sat, 10-08-2019

উত্তর ২৪ পরগণার শিল্প শহর ভাটপাড়া৷ একসময় এই ভাটপাড়া ছিল বাঙালী সংসৃকত পণ্ডিতদের বাসগৃহ৷ ভাটপাড়া তখনও শিল্প শহর হিসেবে গড়ে ওঠেনি৷ বহু সংসৃকত পণ্ডিত বাংলার মুখ উজ্জ্বল করে এখানে বাস করতেন৷ ভাটপাড়ার নিকটেই নৈহাটী, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান৷ নৈহাটীর পরের ষ্টেশনই হালিশহর৷ এই হালিশহরেই ছিল সাধক রামপ্রসাদের বাসগৃহ৷ বাংলার গর্বের এই অঞ্চল এখন কদর্য রাজনীতির আঁতুর ঘর৷ বাংলার সেই গৌরব আজ বিলীন হয়েছে৷ শিল্পের হাত ধরে এই স্থান দখল করে বসে ভিন রাজ্যের বাসিন্দারা৷ ক্রমে তারাই এখানে আধিপত্য বিস্তার করে৷ বাংলা ও বাঙালীর স্বার্থ চিন্তা না করে সব নেতারাই রাজনৈতিক স্বার্থে যে যখন ক্ষমতায় এসেছে এই বহিরাগতদেরই তোষণ করেছে৷ সেই সুযোগ নিয়ে রাজনৈতিক ক্ষমতা ও কাঁচা পয়সার জোরে ভাটপাড়া এখন বহিরাগত মাফিয়াদের রাজত্বে পরিণত হয়েছে৷ স্বার্থের হিসাব কষে এরা গিরগিটির মত রাজনৈতিক রং পরিবর্তন করে৷ বিবেকহীন, আদর্শবোধ লুপ্ত দ্বিপদ দানবের দাপট চলছে ভাটপাড়ায়৷ দিনে-দুপুরে বোমা, গুলি চলছে, অসহায় মানুষ নির্বিকারে মরছে৷

প্রশাসন নিষ্ক্রিয়! ব্যর্থ! না-কি রাজনীতির অন্য হিসাব কষে পুলিশ প্রশাসন নীরব দর্শক৷ মাফিয়া গুণ্ডাদের গায়ে রাজনীতির যে রঙের জামাই থাক পুলিশ প্রশাসন তাদের দমন করতে পারছে না---এটা বিশ্বাস করা কষ্টসাধ্য৷ কোথাও একটা রাজনীতির অন্য খেলা চলছে৷ সাধারণ মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে, তাদের জীবন অতিষ্ঠ করে দিল্লী ও রাজ্যের সরকার উভয়েই কদর্য রাজনীতির হিসাব কষে চলছে৷ বাংলার গর্ব ধুলুণ্ঠিত করে রাজনীতির রঙবাজী অবাধে চলছে৷ একদা বাংলার গর্ব ভাটপাড়া আজ বাঙালীর কাছে একরাশ লজ্জার৷ বাঙালী এই রঙবাজী আর কতদিন সহ্য করবে?

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • February 2021 (117)
  • January 2021 (207)
  • December 2020 (82)
  • November 2020 (149)
  • October 2020 (87)
Pagination
  • Previous page ‹‹
  • Page 4
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved