Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দার্জিলিংয়ে জিটিএ-র বিরুদ্ধে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা
Sat, 10-08-2019

১৮ই জুলাই গোর্খাল্যাণ্ড  টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশন (জিটিএ) বাতিলের দাবীতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে দার্জিলিং জেলার শিলিগুড়িতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ‘আমরা বাঙালী’র কর্মী সমর্থকরা এদিন সকাল থেকেই শিলিগুড়ির ভক্তিনগরে ‘আমরা বাঙালী’র কার্যালয় ---বরেন্দ্র ভবনে এসে জমায়েত হয়৷

বিকেলে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়৷ বিক্ষোভকারীদের শ্লোগান ছিল---অবিলম্বে জিটিএ বাতিল করতে হবে, বাঙালীদের পকেট কেটে  বিদেশী গোর্খাদের পিণ্ডি গেলানো চলবে না, বাংলা ভাগের চক্রান্ত রুখছি, রুখবো৷  শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি হাসমিচকে এসে জমায়েত হয়৷ সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও উত্তরবঙ্গের প্রতিনিধি নীরদ অধিকারী৷

উদ্বোধনী সঙ্গীত দিয়ে সভা শুরু হয়৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্পান্দনিক শিল্পী গোষ্ঠীর প্রকাশ সাহা, প্রীতম সাহা, শুক্লা সাহা প্রমুখ শিল্পীবৃন্দ৷ এরপর স্বাগত ভাষণ দেন ‘আমরা বাঙালী’র দার্জিলিং জেলা সচিব শ্রীবাসুদেব সাহা৷ এরপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, বাঙালী মহিলা সমাজের সচিব শ্রীমতী সাগরিকা পাল, তারাপদ বিশ্বাস, খুশীরঞ্জন মণ্ডল, উজ্জ্বল ঘোষ, তপোময় বিশ্বাস, সুবোধ বর্মন প্রমুখ বক্তারা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিব্যেন্দু চউধুরী৷

বক্তারা দাবী করেন গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশন আইন অসাংবিধানিক ও জাতীয় স্বার্থবিরোধী৷ বিদেশী গোর্খাদের হাতে দার্জিলিং সঁপে দিলে তা একদিন জাতীয় সংহতিকে বিপন্ন করতে পারে৷ ১৯৫০ সালের ভারত-নেপাল চুক্তি অনুযায়ী নেপালীরা জীবিকা অর্জনের জন্য ভারতে এসে বসবাস করতে পারে, কিন্তু নাগরিকত্ব পাবে না৷ দুর্ভাগ্যের বিষয় নেপাল থেকে আগত গোর্খারা শুধু নাগরিকত্বই পাননি, আজ তারা  বাংলা ভাগ করে পৃথক গোর্খাল্যাণ্ডের দাবী তুলছে৷ গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশন তাদের সেই দাবীকে বাস্তবায়ন করতে সাহায্য করবে৷ এইভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার জিটিএ চুক্তি করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে মদত দিচ্ছে৷ ‘আমরা বাঙালী’ কোনওভাবেই দার্জিলিংকে পশ্চিমবাংলা থেকে বিচ্ছিন্ন হতে দেবে না৷ বক্তারা অবিলম্বে জিটিএ বাতিলের দাবী তুলেছে৷ নইলে বৃহত্তর আন্দোলনে নামবে আমরা বাঙালী৷

‘আমরা বাঙালী’ পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকেও পুরুলিয়া শহরে জিটিএ বাতিলের দাবীতে পার্টির কেন্দ্রীয় কমিটর সদস্য লক্ষ্মীকান্ত মাহাতর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন বক্তা জিটিএ বাতিলের জোরালো দাবী তোলেন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved