Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

ডায়োসিস স্তরের সেমিনার চলছে

নিজস্ব সংবাদদাতা
Sat, 10-08-2019

আনন্দ নগরে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ধর্ম মহাসম্মেলন শেষের পর বিভিন্ন ডায়োসিসে সেমিনার হয়ে চলেছে৷ এই সেমিনারগুলো স্থানীয় ডি.এস., ডি.এস. (এল) ও মার্গী ভাইবোনদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে৷ সেমিনারের আলোচ্য বিষয়গুলি হ’ল---‘আনন্দপ্রাপ্তির পথ’, ‘ষড়দোষাঃ পুরুষেনেহ হন্তবাঃ’, সামাজিক মূল্য ও মানবিক মৌলনীতি ও আদর্শ সংবিধানের জন্য প্রয়োজনীয় উপাদান৷

মানুষের আধ্যাত্মিক উন্নতিও প্রগতির পথে অগ্রসরের দিশা দেখাতে আলোচ্য বিষয় ছিল ‘আনন্দ প্রাপ্তির পথ’৷ মানুষের ব্যষ্টি ও সমষ্টি জীবনের দোষগুণের ওপর আলোকপাত ও মানুষের কী করণীয় সে সম্পর্কে বিস্তারিত জানাতেই ‘ষড়দোষাঃ পুরুষেনেহ হন্তবাঃ’ বিষয়ের ওপর আলোচনা হয়৷ মানুষ সভ্যতার বড়াই করলেও আজ পর্যন্ত মানুষ শুধু মানুষের সামাজিক-মর্যাদাকে মূল্য দিয়েছে, সম্মান করেছে৷  মানবিক মূল্যবোধকে কখোনোই মর্যাদা দেয়নি৷ এ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করতে ও সঠিক দিশা দেখাতেই আলোচিত হয় আলোচ্য বিষয়টি৷ আদর্শ সমাজ গড়তে গেলে অন্যতম উপাদান আদর্শ সংবিধান৷ আদর্শ সংবিধান কেমন হওয়া উচিত---এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়৷ আলোচনা সভায় প্রশিক্ষক ছিলেন আচার্য চিতিবোধানন্দ্য অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত ও আচার্য বোধিসত্তানন্দ অবধূত৷

৪, ৫ ও ৬ই জুলাই হুগলী ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় চাপাডাঙ্গা আনন্দমার্গ সুকলে৷ সেমিনারটি আয়োজন করেন হুগলীর ডি.এস. আচার্য সুবিকাশানন্দ অবধূত ও ডি.এস.(এল) ও হুগলীর ভুক্তিপ্রধান৷ প্রশিক্ষক ছিলেন আচার্য চিতিবোধানন্দ অবধূত৷ একই ভাবে ১২, ১৩ ও ১৪ই জুলাই বর্ধমান শহরে বোরহাট আনন্দমার্গ সুকলে সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারের আয়োজন করেন বর্ধমান ডিএস., ডি.এস.(এল) ও ভুক্তিপ্রধান৷ প্রশিক্ষক ছিলেন আচার্য চিতিবোধানন্দ অবধূত৷ একই তারিখে মেদিনীপুর ডায়োসিসেরও সেমিনার অনুষ্ঠিত হয় কেরাণীটোলা আনন্দমার্গ সুকলে৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য রবিশানন্দ অবধূত৷ সেমিনারটির আয়োজন করেন ডি.এস., ডি.এস.(এল) ও ভুক্তিপ্রধান৷ ১৩ই জুলাই অপরাহ্ণে মেদিনীপুর শহরে মার্গী ভাই-বোন ও সন্ন্যাসী দাদা-দিদিরা কীর্ত্তন পরিক্রমা করেন৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • May 2017 (92)
  • April 2017 (93)
  • March 2017 (93)
Pagination
  • Previous page ‹‹
  • Page 13
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved