Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

দলীয় কর্মীদের কাটমানি ফেরতের নির্দেশকে কেন্দ্র করে সারা রাজ্যজুড়ে অশান্তি

নিজস্ব সংবাদদাতা
Sun, 07-07-2019

গত ১৮ই জুন কলকাতার নজরুল  মঞ্চে পুরসভার নির্বাচিত দলীয় প্রতিনিধিদের  সভায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনহিতকর প্রকল্পে  দলীয় কর্মীদের কাটমানি নেওয়ার বিরুদ্ধে  সরব হওয়াকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়েই অশান্তি শুরু হয়ে গেছে৷ মুখ্যমন্ত্রীর এই  নির্দেশকে  হাতিয়ার  করে বিজেপি  কর্মীরা রাজ্যজুড়ে জনসাধারণকে বিক্ষোভ  আন্দোলনে সামিল করার কর্মসূচী নিয়েছে৷ তাই বিভিন্ন স্থানে সরকারী  বিভিন্ন  প্রকল্পে কাটমানি ফেরতের দাবীতে জনসাধারণ তৃণমূল নেতাদের  বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছে, কোথাও বা তাঁদের বাড়ীতে  হামলা করছে৷ গত ২৩ শে জুন বর্ধমান জেলার মঙ্গলকোটের  চানক পঞ্চায়েতের উপপ্রধান রীণা চক্রবর্তীর বাড়ীতে বিক্ষুদ্ধ জনসাধারণ কাটমানি ফেরতের দাবীতে হামলা চালায়৷ গ্রামবাসীদের দাবী, তাদের কাছ থেকে ‘আবাস যোজনা’র জন্যে মাথাপিছু ১০ হাজার টাকা, শৌচাগারের জন্যে মাথাপিছু  ৮ হাজার টাকা করে কাটমানি আদায় করা হয়েছে৷ এইভাবে তাঁদের হিসেবে তাদের কাছ থেকে মোট প্রায়  ১৭-১৮ লক্ষ টাকা  কাটমানি  আদায় করা হয়েছে৷  মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে অবিলম্বে এই কাটমানি ফেরতের তাঁরা দাবী করেন৷

গত ২রা জুন খোদ বর্ধমান শহরে কাটমানি  ফেরতের দাবীতে নীলপুর এলাকায় লোকজন  তৃণমূল নেতা পূর্ণেন্দু চট্যোপাধ্যায়ের বাড়ীতে  হামলা চালায় ও  বাড়ীতে তালা ঝুলিয়ে দেয়৷ পরদিন পূর্ণেন্দু  বাবুর  মৃতদেহ  চৈত্রপুর  লকগেট এলাকায় একটি গাছে ঝুলন্ত  অবস্থায় দেখা যায়৷

এইভাবে সারা রাজ্যজুড়েই  এখানে ওখানে শহরে ও গ্রামে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে  কাটমানি ফেরতের দাবীতে  বিক্ষোভ আন্দোলন, কোথাও বা এ নিয়ে  সংঘর্ষ দেখা দিচ্ছে৷ কোথাও কোথাও তৃণমূল  নেতার মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে৷ প্রায় সব ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকেই  জনগণকে উত্তেজিত করা হচ্ছে৷

গত ২৬শে জুন বিধানসভাতেও রাজ্যপালের  ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন  করতে গিয়ে বিরোধী দল নেতা তৃণমূলের সমালোচনা সরব হন৷ তিনি অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃণমূল নেতারা টাকা নিয়ে চাকরী দিয়েছেন৷ এই নিয়ে তৃণমূল ও বিরোধীদের মধ্যে তুমুল বিতর্ক দেখা দেয়৷

মুখ্যমন্ত্রী দলের কর্মীদের সংশোধনের সৎ উদ্দেশ্যে নিয়ে বিবৃতি দিলেও  এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বোঝা যাচ্ছে না৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

দগ্ধৰীজ
শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

বাঙলার অর্থনৈতিক উন্নয়ন 
শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
আরও

সম্পাদকীয়

পরিযায়ী শ্রমিক সমস্যা কেন্দ্রীত অর্থনীতির বিনাশই সমাধান
শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা

প্রবন্ধ শিরোনাম

  • দিব্য অনুভূতি
  • আমার বাঙলা
  • গল্প হলেও সত্যি 
  • সমাজ-এর সৃষ্টিই সভ্যতার প্রথম বিকাশে তাই সমাজ রক্ষা করা মানবতাবাদী শাসকের কাজ
  • বিধবস্ত দার্জিলিং---প্রকৃতির প্রতিশোধ
  • একটি ঐতিহাসিক তথ্য
  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে

পুরানো মাসিক খবর

  • October 2017 (106)
  • September 2017 (136)
  • August 2017 (105)
  • July 2017 (111)
  • June 2017 (104)
Pagination
  • Previous page ‹‹
  • Page 12
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved