Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

এন আর সি-র নামে বাঙালীদের ওপর চরম আঘাত - প্রতিবাদে মুখর আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি
Fri, 06-09-2019

এন আর সি-র নামে বাঙালীদের ওপর চরম আঘাত হানতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ বিদেশী একটা অজুহাত মাত্র৷ বাঙালী জাতিটাকেই শেষ করতে চায় কেন্দ্রীয় সরকার৷ তাই বেছে বেছে বাঙালী অধূ্যষিত এলাকাতেই এন আর সি করা হয়েছে৷ এই সেদিনও শ্রীলঙ্কা থেকে কয়েক লক্ষ শরণার্থী ভারতে এসেছে৷ তারা নাগরিক জীবনের সব সুখ-সুবিধা নিয়ে বহাল তবিয়েতেই আছে৷ শুধু বেছে বেছে বাঙালীদেরই বিদেশী চিহ্ণিত করা হচ্ছে৷ এ জিনিস মেনে নেওয়া যায় না৷ কথাগুলি বলেন---বাঙালী ছাত্র, যুব সমাজের পক্ষ থেকে তপোময় বিশ্বাস৷ তিনি বলেন এন আর সি-র নামে বাঙালীদের প্রতি অবিচারের প্রতিবাদে বাঙালীরা এবার পথে নামবে৷ আগামী ৭ই সেপ্ঢেম্বর কলকাতার অসম ভবনে বিক্ষোভ প্রদর্শন করা হবে৷ একাডেমী অফ ফাইন আর্টসের সামনে থেকে মিছিল বের হয়ে অসম ভবনে গিয়ে থামবে৷ সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে৷l 

দমদম ষ্টেশনে বিক্ষোভ প্রদর্শন

  এন.আর.সির নামে অসমে ১৯ লক্ষ বাঙালীকে নাগরিকত্বহীন করায় তীব্র ক্ষোভ  প্রকাশ করে ‘আমরা বাঙালী৷’

১লা সেপ্ঢেম্বর দমদম ষ্টেশনে এক বিক্ষোভ সভায় সামিল হয় ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা৷  ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাশ বলেন--- বিদেশী চিহ্ণিতকরণের  নামে কেন্দ্রীয় সরকার বাঙালী জনগোষ্ঠীকেই ভারত থেকে নির্মুল করতে চায়৷ ‘আমরা বাঙালী’ সহজে এটা মেনে নেবে না৷ প্রয়োজনে দেশজুড়ে আন্দোলনে নাববে ‘আমরা বাঙালী’৷

বাঙালী ছাত্র যুবসমাজের পক্ষ থেকে থেকে তপোময় বিশ্বাস বলেন--- মোদী সরকার পুঁজিপতি তোষণ করতে গিয়ে দেশকে অর্থনৈতিক  সংকটে ফেলে দিয়েছে৷ ভারতের অন্যজনগোষ্ঠীকে বিপথে  চালিত করলেও বাঙালী জনগোষ্ঠী করা সম্ভব নয়৷ কিছু দালাল মীরজাফর অবশ্য আছে৷ কিন্তু  তাদের কথায় বাঙলা চলে না৷ সেটা কেন্দ্রীয় সরকারও জানে৷ তাই দিল্লীর বাঙালী বিদ্বেষী সরকার বাঙালী জাতিটাকেই শেষ করতে চায়৷ তবে এর চরম পরিণতি সরকারকে ভোগ করতে হবে৷

সভায় আরও  বক্তব্য রাখেন---অরূপ মজুমদার, শৈলেন মোদক, সৈকত ঘোষ, শঙ্কর সরকার, বাপি পাল প্রমুখ৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • December 2018 (128)
  • November 2018 (161)
  • October 2018 (135)
  • September 2018 (93)
  • August 2018 (120)
Pagination
  • Previous page ‹‹
  • Page 9
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved