পি.এন.এ.
গত ২২ শে আগষ্ট ইতালির ইসচিয়া দ্বীপে হওয়া ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভেঙ্গে পড়া একটি বাড়ির ধবংসস্তুপের মধ্যে থেকে উদ্ধারকার্যে আসা স্থানীয় দমকলকর্মীরা ৩টি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেন৷ আনন্দে উল্লসিত হয়ে দমকলকর্মীরা টুইট করে তা প্রকাশ করেন৷ এই তিন শিশুর মধ্যে একটি দুগ্দপোষ্য শিশুকন্যা রয়েছে৷ অপর দুই শিশু তার দাদা৷ উক্ত ভূমিকম্পে ২ জনের মৃত্যু ঘটেছে৷