Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

কেন্দ্রীত অর্থনীতিতে আর্থিক শোষণের অবসান সম্ভব নয়

নিজস্ব সংবাদদাতা
Tue, 08-03-2022

বিশিষ্ট প্রাউট তাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ বলেন---একের পর এক রাষ্ট্রীয় সংস্থা পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে এই সরকার৷ সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন নির্দিষ্ট সময়ই এল.আই.সি কে বেসরকারী হাতে তুলে দেওয়া হবে৷ এই সরকারই ফলাও করে আত্মনির্ভরতার কথা প্রচার করে, সব কা সাথ সব কা বিকাশের কথা বলে৷ অথচ কাজের বেলায়  সম্পূর্ণ বিপরীত পথে চলে৷ পুঁজিপতিদের তোষণ করে রাষ্ট্রীয় সম্পত্তি তাদের হাতে তুলে দিয়ে  সকল মানুষের আর্থিক বিকাশ কিভাবে সম্ভব? এর কোনো সদ্‌ত্তোর প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কারো কাছেই নেই৷ প্রধানমন্ত্রী অর্থনীতির পর্বত চূড়ায় ওঠার গল্প শোণায় জনগণকে, কিন্তু ছুটছেন সাগর পাণে অতলে তলীয় যাওয়ার জন্য৷ সব কা সাথ, সব কা বিকাশ কথার অর্থ হল জনগণের আর্থিক মুক্তি৷ পুঁজিবাদ নিয়ন্ত্রিত কেন্দ্রীত অর্থনীতিতে যা এক অলীক কল্পনা৷  আত্মনির্ভর ভারত গড়তে হলে, প্রথম শর্তই হচ্ছে প্রতিটি মানুষের জীবন ধারণের নূ্যনতম প্রয়োজন অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা সুনিশ্চিত করতে হবে৷ তার জন্য প্রতিটি মানুষের হাতে ক্রয় ক্ষমতা দিতে হবে৷ যা কেন্দ্রীত অর্থনীতি ব্যবস্থায় কোনমতেই সম্ভব নয়৷ তাই আত্মনির্ভর ও সবার বিকাশ করতে হলে সবার আগে দেশকে  কেন্দ্রীত অর্থনীতির অস্বাস্থ্যকর প্রভাব থেকে মুক্ত করতে হবে৷ কিন্তু দেশ চালাচ্ছে একদল  কায়েমী স্বার্থবাদীরা, যারা পুঁজিপতিদের নির্দেশে চলতে বাধ্য৷ তাই প্রধানমন্ত্রীর কন্ঠে আত্মনির্ভরতার কথা জনগণের সঙ্গে প্রতারণা মাত্র৷ দেশকে আত্মনির্ভর করতে হলে এই কেন্দ্রীত আর্থিক কাঠামো ভেঙে গুড়িয়ে দিয়ে প্রাউটের পথে বিকেন্দ্রিত অর্থ ব্যবস্থা চালু করতে হবে৷ যে সরকার কেন্দ্রীত অর্থনীতির ধারক বাহক পুঁজিপতিদের হাতে দেশের সম্পদ তুলে দেয় তার দ্বারা আত্মনির্ভর দেশ গড়া কখনই সম্ভব নয়৷ একমাত্রই প্রাউটিষ্টদের পক্ষেই আত্মনির্ভর দেশ গড়া সম্ভব৷ তাই প্রাউটিষ্টদের উচিত---‘‘কেন্দ্রীত অর্থনীতি নিপাত যাক,বিকেন্দ্রীত অর্থ ব্যবস্থা চালু করতে হবে৷ শোষণের অবসান হোক’’ এই শ্লোগান  তুলে আন্দোলনে নামা৷

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • August 2021 (158)
  • July 2021 (46)
  • May 2021 (125)
  • April 2021 (116)
  • March 2021 (139)
Pagination
  • Previous page ‹‹
  • Page 3
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved