Skip to header Skip to main navigation Skip to main content Skip to footer
CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.

User account menu

  • My Contents
  • Log in
নোতুন পৃথিবী
সর্বাত্মক শোষণমুক্ত সমুন্নত সমাজ রচনার পথপ্রদর্শক

প্রধান মেনু

  • প্রথম পাতা
  • আধ্যাত্মিক প্রসঙ্গ
  • প্রাউট প্রবক্তার ভাষায়
  • সংবাদ দর্পণ
  • দেশে দেশে আনন্দমার্গ
  • সম্পাদকীয়
  • প্রবন্ধ
  • খেলা
  • নারীর মর্যাদা
  • স্বাস্থ্য
  • প্রভাতী
  • ইতিকথা

নারী জাতি হোক নোতুন বিপ্লবের অগ্রদূত

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

সমাজে নারী ও পুরুষ পাখীর  দুটি  ডানার  মতো৷ একটা ডানা  যদি  পঙ্গু হয়,  তা  হলে একটিমাত্র  ডানা  দিয়ে  পাখী  উড়তে  পারে  না৷ ঠিক তেমনি  সমাজে  নারী যদি  অবহেলিত  হয়,  শোষিত  হয়,  নির্যাতিত  হয়,  যা  আজকে  হচ্ছেও,  এ  অবস্থায় সমাজের প্রকৃত প্রগতি  হতে  পারে  না৷ নারী  পুরুষের  জননী৷  এই  সত্য  মদগর্বী  কিছু  পুরুষ  ভুলে  যায়  ও  নারীর  ওপর  নির্যাতন  চালায়৷

বর্তমানে বিভিন্ন  স্থানে,  কিছু  পশুস্বভাবযুক্ত  পুরুষ  যেভাবে  মেয়েদের ওপর  পাশবিক  নির্যাতন  চালাচ্ছে  তা  মানব  সভ্যতার  মুখে  চরমভাবে  কালি  লেপন  করছে৷

আজ  তাই  সঙ্গতভাবেই  নোতুন  করে  প্রশ্ণ  উঠছে,  একবিংশ  শতাব্দীতে  মানুষ কি ধীরে ধীরে  বিবর্তনের  উল্টো  পথে  চলে  পশু হয়ে  যাচ্ছে? বর্তমানে  পত্র–পত্রিকায়  যেভাবে  নারী–নিগ্রহ , নারী–পাচার,  নারীর  ওপর  পাশবিক  অত্যাচারের  খবর  বেরুচ্ছে ,  তাতে  প্রতিটি  শুভবুদ্ধিসম্পন্ন  মানুষেরই  মাথা হেঁট হয়ে যাচ্ছে৷

আর, এইসব  ঘটনা  ছাড়াও  বলতে  হয়,  বর্তমান  সমাজে  মেয়েদের  দ্বিতীয়  শ্রেণীর  নাগরিক  করে  রাখা  হয়েছে৷  দেশের  আইনে  নারী  পুরুষের  সমান  অধিকার  স্বীকৃত৷ কিন্তু  সমাজের  রন্ধ্রে রন্ধ্রে এমনি  কুসংস্কার, ভাবজড়তা,  অজ্ঞতা  অনুপ্রবিষ্ট  হয়ে  রয়েছে  যে  আইন–প্রশাসনও  সেখানে  প্রবেশের  অধিকার  পাচ্ছে না৷  আর  সেই  জমাট বাঁধা  অন্ধকারে  আজ  বন্দিনী  নারীসমাজ৷

তারপর,  পণপ্রথার জগদ্দল পাষাণের  নিষ্পেষণ  তো  রয়েছে  কত  নারীর  জীবন  যে  এই  পাষাণের  নির্মম  পেষণে  নিপিষ্ট–নিঃশেষিত হয়ে যাচ্ছে – তার কোনো হিসেব  নেই৷ 

সমাজের  কিছু  সংখ্যক  মহিলা  হয়তো  আজ  শিক্ষিত  হয়ে  সমাজের  উচ্চ  প্রশাসনিক  পদে  আসীন বা  সমাজের  বিভিন্ন  ক্ষেত্রে এগিয়ে চলেছেন,  কিন্তু  সমগ্র  নারী  সমাজের  তুলনায়  তাঁদের  সংখ্যা  নগন্য৷

কিছু  নারী  আবার  আধুনিকতার  নামে উচ্ছৃঙ্খলতা,  নগ্ণতা  ও  বেলাল্লাপনাকে  প্রশ্রয়  দিয়ে  দেখাতে  চাইছে,  তারা  পুরুষের  চেয়ে  কোনো  অংশে  কম নয়৷  কিন্তু  প্রকৃত  শিক্ষা, সভ্যতা ও  সমাজ চেতনার  উন্মেষ  তাদের  মধ্যে  কতটা হচ্ছে,  সেটাও  প্রশ্ণের৷ বলতে গেলে তাদের উচ্ছৃঙ্খলতা ও অভব্য আচরণ  এক  শ্রেণীর  পুরুষকে অতিমাত্রায় উচ্ছৃঙ্খল  হয়ে  নারীদের  প্রতি পাশবিক  আচরণে  প্ররোচিত করছে৷ সমাজের  আবহাওয়া তাতে আরও দূষিত হচ্ছে৷ আসলে  এটাও  যে  প্রকৃত  শিক্ষার  অভাব  এতে কোনো  সন্দেহ  নেই৷

সার্বিকভাবে  বলতে  হচ্ছে,  সারা  বিশ্ব  জুড়ে  নারীরা  অবহেলিত,  নির্যাতীত,  শোষিত৷  বলা  বাহুল্য, এর  ফলে  গোটা সমাজ পিছিয়ে পড়ছে৷ এই অবস্থা সারা  পৃথিবীরই৷  এই পরিস্থিতিতে  নারী  নির্যাতন  বন্ধ  করা  ও  নারী  জাতিকে  সামগ্রিকভাবে  এগিয়ে নিয়ে  যাওয়ার ব্যাপারে   সমগ্র বিশ্ববাসীর  মনে  নব চেতনার  জাগরণের জন্যে ১৯৭৫  সাল থেকে রাষ্ট্রসংঘ    বিভিন্ন  সভা–সমিতি  তথা  নানানভাবে  প্রচারের  মাধ্যমে  বিশ্ববাসীকে  নারীর  ন্যায্য  অধিকার সম্পর্কে সচেতন  করার ব্যবস্থা নিয়েছে৷

মহান  দার্শনিক  ঋষি  শ্রীপ্রভাত  রঞ্জন সরকার  তঁার প্রাউট  দর্শনে  ‘নারীর েধিকার’ সম্পর্কে  যা  বলেছেন, তা সঙ্গত কারণেই তুলে  ধরছি৷  তিনি বলেছেন, ‘‘আজও  পুরুষ  শাসিত  সমাজব্যবস্থায়  নারীর  স্থান  প্রায়  দাসীর  মতই৷ এটা কেবল  মন্দই নয়,  এটা  নিন্দনীয়ও৷ নারীদের  ওপর  এ ধরণের  অবদমন ও ভাবজড়তার (ডগমা) সাহায্যে তাদের  ওপর  এধরনের  মানস–র্থনৈতিক  শোষণের  বিরুদ্ধে তীব্র  ধিক্কার  জানানো উচিত৷’’

নারী জাতিকে সর্বপ্রকার  শোষণ  থেকে  মুক্ত  করার  জন্যে  যা  চাই  তাও  তিনি  তাঁর প্রাউট দর্শনে  স্পষ্টভাষায়  ব্যক্ত করেছেন৷  তিনি  বলেছেন, ‘‘এই ভাবজড়তার (ডগমা)  বিলোপের জন্যে ও মানসিক শোষণের  কবল  থেকে  নারী  ও  নারীত্বকে  মুক্ত করতে চাই–(১) বিশ্বের  সমস্ত  দেশে সমস্ত নারীর  জন্যে অবৈতনিক শিক্ষা, (২) সামাজিক শিক্ষাগত  ও ধর্মমতের ক্ষেত্রে  সর্বপ্রকার  বৈষম্যের  অবসান,  (৩)  সমস্ত  নারীর  অর্থনৈতিক  ও  সামাজিক  নিরাপত্তার ব্যবস্থা৷’’

প্রাউট প্রবক্তা আরও  বলেছেন,  ‘আমরা  বিশেষ করে  নারীদের  মধ্যে সৃষ্টি করতে চাই  এক  বলিষ্ঠ গতিশীল ও  বৈপ্লবিক  সমাজ  চেতনা৷ নারীরা  নব  প্রেরণায়  উজ্জীবিত হয়ে সর্বপ্রকার দাসত্বের প্রতীক  ও ভাবজড়তাগুলোকে নিশ্চিহ্ণ  করতে উঠে পড়ে লেগে  যাক৷ আমরা  চাই, নারীরা  সমমৈত্রী–ভিত্তিক সহযোগিতার  নূতন  যুগের  সূচনা  করুক৷ আজকের  নারী জাতি  হোক  নূতন বিপ্লবের  অগ্রদূত৷  গৌরবোজ্জ্বল ভবিষ্যতের  জন্যে মানবতার এই অভ্যুত্থান অত্যাবশ্যক৷’’

সমস্ত  নারী জাতি তথা সমগ্র বিশ্ববাসীর কাছে পরম শ্রদ্ধেয় প্রাউট–প্রবক্তা মহান দার্শনিক  শ্রীপ্রভাত রঞ্জন সরকারের মহান  বাণী তুলে ধরে আশা রাখছি সমস্ত অবহেলার কালিমা দূরে সরিয়ে দিয়ে নারী জাতি হোক সত্যসত্যই নোতুন বিপ্লবের আগ্রদূত৷

  • Log in to post comments

আধ্যাত্মিক প্রসঙ্গ

শ্রাবণী পূর্ণিমা
পরমপুরুষের বিশ্বরূপ
যজ্ঞ প্রসঙ্গে
ঈশ্বর–প্রণিধানের মানসাধ্যাত্মিক প্রক্রিয়া
জীবনের মূল মন্ত্র
আরও

প্রাউট প্রবক্তার ভাষায়

শোষণের বহুবিধ রূপ
মানবিক মৌলনীতি
পাপ, পুণ্য ও অপরাধ
প্রাউটের দৃষ্টিকোন থেকে : ত্রিপুরার উন্নয়ন
ধন–সঞ্চয় সম্পর্কে প্রাউটের নীতি
আরও

সম্পাদকীয়

শ্রাবণী পূর্ণিমা
সরিবে দুর্নীতিরাজ
পেট্রল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি!
সমাজ–সভ্যতা বাঁচাতে চাই আদর্শ শিক্ষা
ভাইরাস আক্রান্ত পৃথিবী

প্রবন্ধ শিরোনাম

  • ফাঁসীর মঞ্চে গাইলেন যিনি জীবনের জয়গান
  • আমার সন্তান যেন থাকে  দুধে ভাতে
  • ভারতের ভয়ঙ্কর দশা থেকে বাঁচতে  শোষিত নাগরিকদের  ঐক্যবদ্ধ হতে হবে
  • প্রকৃত দেশপ্রেমিক ঋষি ডঃ আবদুল কালাম
  • চেরাপুঞ্জীর থেকে একখানা মেঘ
  • বাঙালী জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ
  • দুর্নীতিতে দেশ ডুবে যাচ্ছে ঃ মুক্তির উপায়?
  • ভারত কী শ্রীলঙ্কার পথে

পুরানো মাসিক খবর

  • March 2022 (79)
  • February 2022 (385)
  • January 2022 (43)
  • November 2021 (121)
  • September 2021 (189)
Pagination
  • Previous page ‹‹
  • Page 2
  • Next page ››
আরও আগের খবর
Powered by Drupal

নোতুন পৃথিবী সোসাইটির পক্ষ থেকে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত কর্তৃক প্রকাশিত।

সম্পাদকঃ - আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

Copyright © 2026 NATUN PRITHIVII SOCIETY - All rights reserved